বাংলাদেশ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শ্যামনগরে শিক্ষকদের মানববন্ধন

সুলতান শাহাজান, শ্যামনগর: বৈষম্যদূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. সঞ্জিব দাসের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মুহাম্মদ তেজারত, একাডেমিক সুপারভাইজার মীনা হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধানশিক্ষক, সুপার ও সহকারী শিক্ষকগণ।

মানববন্ধনে বক্তারা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় সকল বৈষম্য দূর করে জাতীয়করণের মাধ্যমে সরকারিভাবে বেতন-ভাতা ও সকল সুযোগ সুবিধা প্রদান করাসহ বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে একটি শিক্ষা সংস্কার কমিশন করার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের ২ আদালত চত্বরে ৩ ককটেল বিস্ফোরণ

১

মানবতার দেয়াল স্থাপন

২

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

৩

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৪

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৫

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৬

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৮

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৯

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

১০

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১১

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১২

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১৩

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৪

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৫

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৬

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৭

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৮

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৯

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

২০