বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৭ সেপ্টেম্বর ২০২৪, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন, জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলায়সহ বেশকিছু খাতে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংকের রিজিওনাল হাব ম্যানেজার নাসিস সুলাইমান।
এরপর উপস্থিত সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী তিন বছরে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন, জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলায়সহ প্রয়োজনীয় বেশকিছু খাতে আমরা সহায়তা দেব। অন্যান্য ইসলামিক দেশের মতো আমাদের পলিসি অনুযায়ী সেটা দেওয়া হবে। ঋণের পরিমান ৪ থেকে ৫ বিলিয়ন ডলার হবে।

আরবের ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের (আইটিএফসি) মাধ্যমে জ্বালানি খাতে যে সহায়তা দেওয়া হয় সেটি বাড়ানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমরা আলোচনা করেছি।

এরপর উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সাইক্লোন সেন্টার, বন্যায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত, প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, টুইন টাওয়ারের মতো বড় বড় বিল্ডিং করার মতো খাতে আমরা বিনিয়োগ করতে বলেছি।

তিনি বলেন, আমরা জ্বালানি সহায়তা বৃদ্ধির কথা বলেছি, তারা অন্যান্য ডোনারের সঙ্গে কথা বলে বিষয়টি জানাবে বলেছে। আমরা আরও অনেক এডিশনাল ফান্ডের কথা বলেছি তাদের। মোটকথা ওরা আমাদের অনেক সহায়তা করছে। আরও দীর্ঘমেয়াদি সহায়তা করবে সে প্রতিশ্রুতি তারা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

১০

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

১১

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

১২

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১৩

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১৪

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১৫

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৬

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২০
error: Content is protected !!