বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ জুন ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে রেড ক্রিসেন্টের পানি বিতরণ

সুলতান শাহাজান, শ্যামনগর: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুব টিমের উদ্যোগে বোতলজাত পানি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ জুন) তীব্র খরতাপের মধ্যে শ্রমজীবী ও পথচারীদের মাঝে দুই লিটারের ৭ হাজার ২০০ পিস বোতলজাত পানি বিতরণ করে তারা।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলার ইউনিটের তত্ত্বাবধানে, আব্দুল মোনেম লিঃ এর সহযোগিতায় ও শ্যামনগর উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম লিডার আনিসুর রহমান মিলনের নেতৃত্বে উপজেলার শ্যামনগর পৌরসভা, নুরনগর, কাশিমাড়ি, কৈখালী, মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর খেয়াঘাট, নীলডুমুর বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে সড়কে দাঁড়িয়ে ভ্যান চালক, ট্রলার চালকসহ শ্রমজীবীদের মাঝে এসব পানি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শ্যামনগর উপজেলা যুব টিমের মুনতাকিমুল ইসলাম রুহানি, সুমাইয়া আক্তার, মোয়াজ্জেম হোসেন সাদি, হাসানুর রহমান মুন্না, হুজায়ফা আল বাদশা, ইদ্রিস আলী, জামাল বাদশা, শাকিল হোসেন, প্রশাসন, এস.এম রায়হানুর ইসলাম, আব্দুর রহমান, মুনতাসিম বিল্লাহ সাকি, ফয়সাল ইসলাম, রিয়াজ হোসেন, অলিউল্লাহ, দেবাশীষ বাউলিয়া প্রমূখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!