বাংলাদেশ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩ এপ্রিল ২০২৪, ৯:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্যাসের চুলা ধরাতে গিয়ে অগ্নিদগ্ধ কল্যাণী মন্ডলের মৃত্যু

রিজাউল করিম: সাতক্ষীরায় গ্যাসের চুলা ধরানোর সময় অগ্নিদগ্ধ হওয়া কল্যাণী মন্ডল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার দুপুরে সাতক্ষীরা সদরের ধুলিহর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

কল্যাণী মন্ডল সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সহসাংগঠনিক সম্পাদক ও গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী গুণীন্দ্রনাথ মন্ডলের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

বুধবার সকাল ৯টায় কল্যাণী মন্ডলের মরদেহ তার পুরাতন সাতক্ষীরার বাড়িতে আনা হলে জেলা মন্দির সমিতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জয়মাহপ্রভু সেবক সংঘের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. বিশ্বজিৎ মন্ডল জানান, গত ৩১ মার্চ রবিবার সকালে কল্যাণী মন্ডল পুরাতন সাতক্ষীরার নিজ বাড়িতে চুলা ধরাতে গিয়ে অগ্নিদগ্ধ হন। তাকে রক্ষায় এগিয়ে এলে একে একে তার বিয়ান কাকলি সরদার, গৃহপরিচারিকা দেবলা দেবনাথ ও স্বামী গুণীন্দ্রনাথ মন্ডল দগ্ধ হন। মারাত্মক জখম তিনজনকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী ম-ল ও দেবলা দেবনাথকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর তিনটার দিকে কল্যাণী মন্ডল মারা যান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০