বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ মে ২০২৩, ৫:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পিকআপ উল্টে ৬ ধান কাটা শ্রমিক আহত

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে মাদারীপুর থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে ধানের বস্তা ভর্তি পিকআপ উল্টে ছয় শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮মে) সকাল ৮টার দিকে উপজেলার বংশীপুর-মুন্সিগঞ্জ সড়কের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন- খুলনার কয়রা থানার আংটিহারা গ্রামের আলাউদ্দিন (২৮), সবুজ (২৫), কাদের (২৪), সাদ্দাম (২৭) ও আসাদুর (২৩)।

ধান কাটতে যাওয়া ট্রাকে থাকা শ্রমিকরা জানান, তারা ২৬ জন শ্রমিক ধান কাটার জন্য মাদারীপুরে গিয়েছিলেন। মজুরি হিসেবে পাওয়া ধান নিয়ে বুধবার রাতে একটি পিকআপ ভাড়া করে তারা শ্যামনগরের মুন্সিগঞ্জ ফিরছিলেন। গাড়িটির চালক প্রচণ্ড বৃষ্টির মধ্যেও মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলো। আমরা নিষেধ করার পরও সে গুরুত্ব দেয়নি। সকাল ৮টার দিকে শ্যামনগর উপজেলার বংশীপুর-মুন্সিগঞ্জ সড়কের ফুলতলা এলাকার কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় পিকআপটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ছয়জন শ্রমিক আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০