বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৩, ১১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বকচরা আগরদাঁড়ী ও আবাদেরহাটে মীর মোস্তাক আহমেদ রবির পথসভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসা চত্বরে সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে বকচরা আহমাদিয়া দাখিল মাদরাসার সভাপতি অ্যাড. হাসানউল্লাহর সভাপতিত্বে এই পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীর মোস্তাক আহমেদ রবি।

আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান, আগরদাঁড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি, মো. আব্দুল গফুর প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা যুবলীগের সদস্য অ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, জেলা যুব মহিলালীগের সভাপতি সাবিহা হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এস এম তুহিনুর রহমান তুহিন প্রমুখ।

এদিকে, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সদরের শিবপুর ও আগরদাঁড়ী ইউনিয়নের মধ্যবর্তী বাজারে আগরদাঁড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মজনুর রহমান মালির সভাপতিত্বে ঈগল প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সদরের আবাদেরহাট বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী সভায় সভাপতিত্ব করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!