বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৩ নভেম্বর ২০২৪, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিব খানে মুগ্ধ এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক: গত বছর মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের নায়িকা ছিলেন ইধিকা পাল। আগামী শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’-এ তাঁর নায়িকা সোনাল চৌহান। এখন ‘বরবাদ’-এর শুটিং করছেন শাকিব; এ ছবিতেও তাঁর নায়িকা ইধিকা। এবার ঢাকাই ছবির অন্যতম শীর্ষ নায়ক শাকিবের সঙ্গে কাজ করতে চান কলকাতার অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।

গত রোববার রাতে কলকাতার এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন ১৮টি সিনেমার ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। এই অনুষ্ঠানেই শাকিবের সঙ্গে দেখা হয় সৌমিতৃষার। এর পর থেকেই মুগ্ধতা কাটছে না এই অভিনেত্রীর। আনন্দবাজার অনলাইনকে সৌমিতৃষা বলেন, একঝলকেই তাঁকে চিনতে পেরেছেন শাকিব। বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের।

সৌমিতৃষার কথায়, ‘খুব বেশিক্ষণ না হলেও, যেটুকু কথা হলো—বুঝলাম মানুষটা ভীষণ মাটির কাছাকাছি। ঠিক যেমন এখানকার দেবদা অথবা জিৎদা। আসলে বড় তারকা যাঁরা হন, তাঁরা বোধ হয় এতটাই অমায়িক হয়ে থাকেন।’

আলাদা করে পরিচয় দিতে হয়নি, নিজে থেকেই কথা বলেছেন শাকিব, জানালেন অভিনেত্রী। তাঁর সঙ্গে কাজ করার খুব ইচ্ছা সৌমিতৃষার।

তবে সে নিয়ে এখনই কোনো কথাবার্তা এগোয়নি। সৌমিতৃষার সংযোজন, ‘আমি শাকিব খান থেকে শাহরুখ খান, সবার সঙ্গে কাজ করতে চাই। তাঁদের সঙ্গে কাজ করতে পারা তো জীবনের এক একটা অভিজ্ঞতা।’

সৌমিতৃষা টিভি সিরিয়াল ও সিনেমায় অভিনয় করে বাংলাদেশের দর্শকের কাছেও পরিচিত মুখ হয়ে উঠেছেন। ‘মিঠাই’ ধারাবাহিকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। এ ছাড়া দেবের বিপরীতে তাঁকে দেখা গেছে ‘প্রধান’ সিনেমায়।

গত বছর মুক্তির পর ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায় ছবিটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় খুদে বিজ্ঞানীদের মেলা: নতুন উদ্ভাবনী ভাবনায় সমৃদ্ধ আগামীর স্বপ্ন

খুলনায় মসজিদে সন্ত্রাসীদের গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

হরিহর নদের মাটি বিক্রির অর্থ ভাগাভাগি: যশোরে জামায়াতের ৩ নেতার পদ স্থগিত

মরক্কোর সঙ্গে পারলো না ব্রাজিল, পয়েন্ট ভাগাভাগি

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

১০

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

১১

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

১২

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

১৩

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৫

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১৬

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১৭

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৮

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৯

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

২০