বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৮ জুন ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার রাম চরণের বহু প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা ছবি ‘পেড্ডি’ বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে চলেছে। মুক্তির চতুর্থ দিনেও ছবিটির আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী।

মাত্র চার দিনে কেবল ভারতেই ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৩৩ কোটি রুপি।

ফিল্ম ট্রেড অ্যানালিস্ট ও প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনের পর শনিবার (দ্বিতীয় দিন) আয় কিছুটা কমলেও রোববার (তৃতীয় দিন) ছবিটির ব্যবসা এক লাফে ৭ শতাংশ বেড়ে যায়।

আর সোমবার বা চতুর্থ দিনেও ছবিটির এই সাফল্য বজায় রয়েছে।
ট্রেড বিশেষজ্ঞদের অনুমান, বিশ্বজুড়ে ‘পেড্ডি’ প্রথম তিন দিনেই ১৯০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে।

তবে ছবিটির নির্মাতারা দাবি করেছেন, বিশ্বব্যাপী এর মোট আয় ইতোমধ্যে ২৩৬ কোটি রুপি ছাড়িয়ে গেছে। ছবির আয়ের এই গতি দেখে চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন, খুব দ্রুতই এটি বিশ্বব্যাপী ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করবে।

তেলুগু রাজ্যগুলোতে দারুণ ব্যবসা করার পাশাপাশি এই ছবিটিকে ২০২৬ সালের অন্যতম বড় তেলুগু হিট হিসেবে গণ্য করা হচ্ছে। রাম চরণের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

ছবিটির টানটান অ্যাকশন, আবেগঘন গল্প ও অসাধারণ মেকিং দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সপ্তাহের বাকি দিনগুলোতেও এই সাফল্যের ধারা বজায় থাকবে বলে আশা করছেন হল মালিকরা।

সূত্র: এশিয়া নেট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৮ থেকে নতুন পাঠ্যক্রম, আগামী বছর যুক্ত হচ্ছে ৪ নতুন বই

বিপন্ন ‎বিলাই-নখা || ‎তারিক ইসলাম

তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের সম্পত্তি দখলের অভিযোগ

তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু

এসএসসির ফলাফল ঘোষণা ২০ জুলাই

কয়রায় প্রত্যাশীর মধু মেলা

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পাইকগাছায় গণপিটুনিতে নিহত ১, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? হবু পাত্র যিনি

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

১০

একদিনে হাম ও উপস্বর্গে ৮ শিশুর মৃত্যু

১১

ফিলিপাইনে ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, ৩২ প্রাণহানি

১২

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

১৩

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৪

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

১৫

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

১৬

সেই উপদেষ্টারা কে কোথায়

১৭

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

১৮

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

১৯

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

২০