বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৮ জুন ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের সম্পত্তি দখলের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের ভোগদখলে থাকা সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ন্যায় বিচার চেয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের তালার হাজরাকাটি গ্রামের মৃত আব্দুল ওহাব সরদারের ছেলে সাবেক ইউপি সদস্য আব্দুর রব সরদার এই সংবাদ সম্মেলন করেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, স্থানীয় হাজরাকাটি মৌজায়, জেএল নং -১৪৫, এসএ খতিয়ান নং-৪৫৮, এসএ দাগ ৬১, ০.২১ একর ও ৬২ দাগে ০.১৭ একর মোট ০.৩৮ একর জমির মধ্যে ০.২৭ একর জমি যার ডিপি খতিয়ান নং ১১৬০, হাল ৬৮, ৬৯ দাগে ০.২৭ একর নিজস্ব জমিতে ৪০টি দোকান ঘর আছে। এর মধ্যে ৩টি পাকা দোকান ঘর নির্মাণ করে নিজে ব্যবসা করি এবং ভাড়াটিয়া দিয়ে ২৬ বছর যাবৎ শান্তিপূর্ণ ব্যবসা পরিচালনা করে আসছি। ২০২৪ সালের ০৬ আগস্ট রাত ৮টার দিকে ২৫জন ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুযায়ী লোহার হাতুড়ী, গ্যাসলাইট, পেট্রোল ও অন্যান্য দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমার মার্কেটে অনধিকার প্রবেশ করে শক্তির মহড়া দেয় এবং দোকানঘর ভাঙচুর ও দোকানে থাকা মালামাল ও নগদ টাকা পয়সা লুটপাট করে এবং পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ২০ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। এ বিষয়ে সাতক্ষীরা দ্রুত বিচার আদালতে মামলা করলে সিআইডি সাতক্ষীরাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্তপূর্বক চার্জশিট দাখিল করে।

এর জের ধরে হাজরাকাটি গ্রামের শামছুদ্দীনের ছেলে যুব জামায়াত নেতা ইয়াকুব আলী শেখ, আটারাই গ্রামের মৃত মোমিন উদ্দীনের ছেলে জুলফিকার আলী শেখ, মৃত আ: রহমান বিশ^াসের ছেলে নূর ইসলাম বিশ্বাস, মোঃ হাফিজুর রহমান, মৃত জাফর সরদারের ছেলে মোঃ শফিকুল সরদার, মৃত আবু গাজীর ছেলে মোঃ রবিউল গাজী, মৃত মনিরউদ্দীন মোড়লের ছেলে মতিয়ার মোড়লসহ কতিপয় ব্যক্তি চাঁদার দাবিতে উক্ত সম্পত্তিতে প্রবেশ করে সেখানে নির্মিত দোকান ঘরের সকল ভাড়াটিয়াকে চাঁদা দেওয়ার কথা বলে যায় এবং ৫ নভেম্বর ২৫ তারিখের মধ্যে চাঁদা দেওয়ার হুমকি প্রদর্শন এবং ভাড়াটিয়া সাহাবুদ্দীন জোয়ার্দ্দার, আলামিন জোয়ার্দ্দার, সাজ্জাদ শেখ, বাবলু শেখ, ছোরমান গাজী, পিতাহানেফ গাজী, কিনা রজক, বিও রজক, নিমাই রজক, ছোট খোড়া, রনি শেখের নিকট থেকে চাঁদা উত্তোলন করে আসছে। এতে বাধা দিলে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। আমার ভাড়াটিয়া আছাদুল খাঁ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারপিট করে বের করে দেয়া হয়।

এ নিয়ে ২০২৫ সালের ১৮ মার্চ আমার অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা সেনা ক্যাম্পে দায়িত্বরত মেজর ইফতেখার ৫/০৭/২০২৫ তারিখ উভয়পক্ষকে নোটিশ করে সেনা ক্যাম্পে ডেকে জমি সংক্রান্ত সকল কাগজপত্র দেখে আমার পক্ষে রায় দেন এবং ০৬ জুলাই ২০২৫ তারিখে সেনাবাহিনী সরেজমিনে জায়গা ও দোকানঘর বুঝ করিয়া দেন।

পরবর্তীতে তারা সেনাবাহিনীর আদেশ অমান্য করে জোরপূর্বক আমার নিজস্ব দোকানঘর দখল করে নেয়। এনিয়ে আমি সাতক্ষীরা এডিএম কোর্টে মামলা করলে পক্ষে তাদের বিরুদ্ধে বারিত অর্ডার হয়। যার মামলা নং- পি-১৭১৫/২৪, তারিখ- ০৯/০৪/২০২৪। জমি নিয়ে মহামান্য হাইকোর্ট ও ভূমি আপিল বোর্ড স্থগিত আদেশ দেন। যা আমার পক্ষে। বর্তমানে সাতক্ষীরা দেওয়ানী কোর্টে উক্ত জমি নিয়ে মামলা চলমান। মামলা নং দেওয়ানী- ২/২০২৩ ও ১৯৩/২৪। এছাড়া জমি নিয়ে ২৬/০৪/২০২৬ তারিখে তালা থানায় এজাহার দায়ের করলে তালা থানার অফিসার ইনচার্জ সরেজমিনে তদন্ত করে জমি সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে আমার পক্ষে রায় দেন। তারপরও আমার সম্পত্তি তারা জোরপূর্বক দখলে রেখেছেন।

সংবাদ সম্মেলনে তিনি তার নিজস্ব সম্পত্তি রক্ষা এবং নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৮ থেকে নতুন পাঠ্যক্রম, আগামী বছর যুক্ত হচ্ছে ৪ নতুন বই

বিপন্ন ‎বিলাই-নখা || ‎তারিক ইসলাম

তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের সম্পত্তি দখলের অভিযোগ

তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু

এসএসসির ফলাফল ঘোষণা ২০ জুলাই

কয়রায় প্রত্যাশীর মধু মেলা

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পাইকগাছায় গণপিটুনিতে নিহত ১, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? হবু পাত্র যিনি

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

১০

একদিনে হাম ও উপস্বর্গে ৮ শিশুর মৃত্যু

১১

ফিলিপাইনে ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, ৩২ প্রাণহানি

১২

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

১৩

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৪

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

১৫

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

১৬

সেই উপদেষ্টারা কে কোথায়

১৭

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

১৮

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

১৯

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

২০