বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৮ জুন ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ১২৭ নং হিজলা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বিদ্যালয়ের তালা ও সিসি ক্যামেরা ভেঙে দুটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, একটি প্রিন্টার ও দুটি এলইডি টিভিসহ বিভিন্ন মূল্যবান শিক্ষাসামগ্রী চুরি করে নিয়ে গেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষিকা মিতা মণ্ডল জানান, সকালে বিদ্যালয়ে এসে তারা প্রধান গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এছাড়া বিদ্যালয়ের সবগুলো সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। পরে অফিস কক্ষ ও শ্রেণিকক্ষ থেকে বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হন।

আরেক শিক্ষিকা তনুশ্রী ঘোষ বলেন, চোরেরা প্রথমে বিদ্যালয়ের পিছনে থাকা বৈদ্যুতিক মিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর তালা ও সিসি ক্যামেরা ভেঙে পরিকল্পিতভাবে চুরি সংঘটিত করে। তিনি জানান, এর আগেও বিদ্যালয়ে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে, তবে স্থায়ী কোনো সমাধান পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা মো. সোহেল বলেন, বারবার বিদ্যালয়ে চুরির ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন। সরকারি সম্পদ ও শিক্ষার্থীদের পাঠদানের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হওয়ায় শিক্ষার পরিবেশ ব্যাহত হতে পারে। তিনি দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার এবং বিদ্যালয়ে নাইটগার্ড নিয়োগসহ কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!