বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৮ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের অদূরে ৭.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

এই শক্তিশালী ভূমিকম্পের পর এশিয়ার বিভিন্ন দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের তথ্যানুযায়ী, ফিলিপাইনের উপকূলীয় এলাকায় ৩ মিটার পর্যন্ত উঁচু সুনামির ঢেউ আঘাত হানতে পারে।

এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু অংশে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কা রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলগুলোতে কোনো ঝুঁকির আশঙ্কা নেই।

এরই মধ্যে ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানের কর্মকর্তারা সতর্কবার্তা জারি করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, সারানগানি, ডাভাও অক্সিডেন্টাল, তাউই-তাউই এবং সুলুসহ নয়টি প্রদেশের উপকূলীয় এলাকার বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে বা আরও ভেতরে সরে যেতে হবে।

নৌযানগুলোর বিষয়ে বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, বন্দর, মোহনা বা অগভীর উপকূলীয় এলাকায় থাকা নৌকার মালিকদের তাদের নৌকাগুলোকে উপকূল থেকে দূরে সরিয়ে নিতে হবে। এছাড়া সমুদ্রে থাকা নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!