বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৪ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

ডেস্ক রিপোর্ট: ‎সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য আলাদা ওয়ার্ক পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণকারী ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’ তাদের নতুন নির্দেশনায় এ তথ্য জানিয়েছে। এই পারমিটের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ সৌদি রিয়াল।

‎মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত এই প্ল্যাটফর্মটি শ্রমবাজার সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া যেমন— ব্যবসা প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন, প্রশিক্ষণ চুক্তি, পদত্যাগ আবেদন ও ভিসা-সংক্রান্ত সেবাসহ বিভিন্ন পদ্ধতির রূপরেখাও দিয়েছে।

‎কিউয়া জানিয়েছে, প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি কোম্পানির আকার অনুযায়ী নির্ধারিত হয় এবং এটি প্রতিষ্ঠানের ইউনিফায়েড নম্বরের অধীনে নিবন্ধিত মোট কর্মীর সংখ্যার ভিত্তিতে হিসাব করা হয়।

‎এছাড়া তামহীর প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ চুক্তি ইলেকট্রনিকভাবে প্ল্যাটফর্মে নথিভুক্ত করা যাবে। তবে এসব চুক্তি সৌদিকরণের হিসাবের অন্তর্ভুক্ত হবে না এবং বর্তমান কর্মসংস্থান-সংক্রান্ত আবশ্যকতা পূরণের ক্ষেত্রেও এগুলো গণ্য হবে না বলে জানানো হয়েছে।

‎প্ল্যাটফর্মটি আরও জানিয়েছে, সেবা ফি ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট নম্বর এবং কিউয়া ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করা যাবে।

‎পদত্যাগ সংক্রান্ত পদ্ধতির বিষয়ে কিউয়া বলেছে, যদি নিয়োগকর্তা ইতোমধ্যে তা গ্রহণ বা সিদ্ধান্ত স্থগিত না করে থাকেন, তবে কর্মীরা পদত্যাগের আবেদন জমা দেওয়ার সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন।

‎এছাড়া চাকরির চুক্তিতে নির্ধারিত শর্ত অনুযায়ী নোটিশ পিরিয়ড ভিন্ন হতে পারে বলেও জানানো হয়েছে। ভিসা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, একবার ভিসা ইস্যু হয়ে গেলে তথ্য পরিবর্তন করা যাবে না; ভুল তথ্য থাকলে ভিসা বাতিল করে নতুন ভিসা ইস্যু করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!