বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ মে ২০২৩, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে পুলিশ পরিচয়ে মুদি দোকানীর ৩৫ হাজার টাকা নিয়ে প্রতারক উধাও

মাসুদ পারভেজ: সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশ পরিচয়ে এক মুদি দোকানীর ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ মে) উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গড়েরহাট খোলা বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মুদি দোকানী ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, দুপুর সাড়ে ১২টার দিকে এক ব্যক্তি পুলিশ স্টিকার লাগানো পালসার গাড়ি নিয়ে আমার দোকানে আসেন। তিনি কালিগঞ্জ থানার স্টাফ ও জিসান নাম বলে ৭ বস্তা রেশনের চিনি বিক্রয়ের প্রস্তাব দেন। একপর্যায়ে রেশনের চিনি কিনতে রাজি হই এবং চিনির সাথে ভাউচার আনতে বলি। তখন ওই প্রতারক আমার থেকে ৭ বস্তা চিনির দাম বাবদ নগদ ৩৫ হাজার টাকা গ্রহণ করে এবং আমার ছোট ভাই আজগার হোসেনকে থানা থেকে চিনি দেওয়ার কথা বলে নিয়ে যায়। পরে কালিগঞ্জ সার্কেল অফিস মোড়ে তাকে নামিয়ে তিনি থানার ভিতরে হেলমেট পরে ঢুকে পড়েন। আমার ছোট ভাই আজগার সেখানে চিনি নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। কিন্তু তার আর কোন খোঁজ পাওয়া যায় নি। ঘটনাটি ছোট ভাই আমাকে মুঠোফোনে জানালে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ঐ ব্যক্তি থানার স্টাফ না বা ওই নামে কোনো পুলিশ সদস্য কালিগঞ্জ থানায় নেই।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান বলেন, মৌখিক ভাবে ভুক্তভোগীর কাছে বিষয়টি শুনেছি। যেহেতু ঐ ব্যক্তি থানার ভিতরে ঢুকেছে আমরা সিসি ক্যামেরা পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০