বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩০ আগস্ট ২০২৩, ৩:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিন্ডিকেটের কথা বলিনি: বাণিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙবো, এ ধরনের কথা বলিনি। বলেছি হঠাৎ করে জেল-জুলুম দিলে পরে মানুষের দুর্ভোগ বাড়বে।

বুধবার (৩০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস কাউন্সিলের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিন্ডিকেট নিয়ে বাণিজ্যমন্ত্রীকে ধরবেন, এ বিষয়ে বক্তব্য কী জানতে চাইলে টিপু মুনশি বলেন, সেটা প্রধানমন্ত্রী বলেছেন, আমি কিছু বলিনি। উনি কী মিন করে কী সিচুয়েশনে বলেছেন, এই ব্যাপারে আমি কী বলবো!

আপনি বলেছিলেন যে যখন ক্রাইসিস শুরু হয় তখন ব্যবসায়ীরা সুবিধা নিলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আরো বেশি ক্রাইসিস তৈরি হতে পারে। সে কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। একই সঙ্গে জাতীয় সংসদেও আপনি এটি বলেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যে কথাটা বলেছিলাম, জেল জুলুম এ ধরনের ব্যবস্থা নিলে পরে…। আমি সেটেল করছি আলোচনার মাধ্যমে। যেটা একটা লজিক্যাল হয়। হঠাৎ করে জেল জুলুম দিলে মানুষের দুর্ভোগ বাড়বে। আমি এটাই বলেছিলাম। তবে আলোচনা করে আমরা ব্যবস্থা নিতে চাই।

তিনি বলেন, ডিমের দাম বেড়ে যাওয়ার পর আমি বলেছিলাম, প্রয়োজনে সরবরাহ ঠিক রাখতে ডিম আমদানি করা হবে। সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেছি সব সময়।

তাহলে কি সিন্ডিকেট বলতে কোনো কিছু নেই বাজারে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিন্ডিকেটের একটি বিশাল অর্থ, বিশাল ব্যাপার। আজকে দেখেন সিন্ডিকেটের অল্প কিছু, গ্রামে গ্রামে লাখ লাখ ডিম উৎপাদন হয়। সেখানে সিন্ডিকেটের কথা বলবো কেমন করে? একজন দুইজন তো ডিমের ব্যবসা করছেন না। এই যে বিশাল জায়গায় দাম বাড়াচ্ছেন তারা। সেটাতো বুঝতে পারি। সব জায়গায়তো সিন্ডিকেটের কথা বলতে পারি না। কিন্তু সুযোগ যে তারা নেন না, তা বলি না।

কোনো ভাবেইতো বাজার নিয়ন্ত্রণে আসছে না, আজ একটি বাড়লে কাল আরেকটির দাম বাড়ছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, ভারতের বাজার আর আমাদের বাজারের তারতম্য অনেক- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে সব বিষয়ে তুলনা করা সম্ভব নয়। ভারতে চিনির দাম কম কারণ তাদের উৎপাদন যেটা হয় চাহিদা মেটানোর পরও রপ্তানি করে। আর আমাদের ৯৯.৯ শতাংশ বাইরে থেকে আনতে হয়। সব জিনিস এক রকম হবে তা কিন্তু নয়। কখনো কখনো কোনো কোনো জিনিস এক রকম হয়। পেঁয়াজের দাম বেড়ে গেল, তখন ভারতে রেশনিং চালু করেছিল। যখন কাঁচা মরিচের দাম বাড়ল তখন কলকাতাতেও ৩৫০ টাকার বেশিতে বিক্রি হয়েছে। এই মুহূর্তে দেখেন পেঁয়াজের ওপর ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। তারা তাদের অর্থনীতির ওপর নির্ভর করে কাজ করে। আমরা বিকল্প সোর্স থেকে আনার চেষ্টা করি। সব কিছু এক রকম নয়। তবে হেবিটটা এক রকম পাশাপাশি দেশ বলে।

শ্রীলংকার মূল্যস্ফীতি অনেকটা এগিয়েছে, আমরা সে তুলনায় পিছিয়ে আছি- সে বিষয়ে মন্ত্রী বলেন, শ্রীলংকা আর আমাদের অবস্থাটা ভিন্ন। শ্রীলংকার বড় যে আয় সেটা হলো পর্যটন খাত। সেটা তারা রিভাইভ করেছে বলে তারা উন্নতি করছে। পাশাপাশি ছোট দেশ সেজন্য তারা উতরে গেছে। আমাদের বিশাল বড় একটা দেশ। আমাদের চেষ্টা চলছে, প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের একটু কৃচ্ছ্রসাধন করতে হবে। আমাদের প্রতিনিয়ত চেষ্টা চলছে।

ডিমের বিষয়ে বললেন, আমি সেদিনও বলেছি, ডিমের দাম বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করবে না। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দাম নির্দিষ্ট করে দিতে পারে। আমরা চেষ্টা করছি তারা যে দামটা নির্ধারণ করে দেবে সেই দামই যেন বাজারে থাকে।

টিপু মুনশি বলেন, গ্লোবাল অবস্থাটা দেখেন, আপনারা যখন দেখেন যুক্তরাজ্য ঠিক করে দেয় দোকান থেকে তিনটির বেশি টমেটো কেনা যাবে না, জার্মানিও দোকানগুলোতে তেলের বিষয়ে পদক্ষেপ নেয়। আমাদের এখানেও নিশ্চয়ই প্রভাব পড়েছে। মুহূর্তের মধ্যে সমাধান হবে তেমন তো নয়, তবে আমাদের প্রতিনিয়ত চেষ্টা চলছে। গ্লোবাল এই অবস্থার মধ্যেও যেন আমরা ঠিক থাকতে পারি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

কলারোয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেবহাটায় শ্মশানের জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন, তদন্তের দাবি

আশাশুনিতে সাংবাদিকদের সাথে ইউএনও ও এসিল্যান্ডের মতবিনিময়

কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না: ওসি জাহাঙ্গীর আরিফ

কয়রায় বাল্যবিয়ে রোধে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

মোংলায় যুব রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

১০

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

১১

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

১২

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

১৩

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

১৪

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

১৫

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

১৬

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

১৭

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১৮

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৯

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

২০
error: Content is protected !!