বাংলাদেশ, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৪, ৩:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনকে দস্যুমুক্তকরণ ও জেলে-বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

বিলাল হোসেন: সুন্দরবনকে দস্যুমুক্তকরণ ও জেলে-বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) শ্যামনগর প্রেসক্লাবের সামনে উপকূলীয় জেলে বাওয়ালীরা এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পরে আত্মসমর্পণকৃত বনদস্যু মজনু বাহিনীর প্রধান মজনু, আলিফ বাহিনীর প্রধান আলিফ ও মিলন পাটোয়ারীসহ অন্যান্য বনদস্যুরা ফের সুন্দরবনে অপতৎপরতা শুরু করেছে। তারা প্রতিনিয়ত জেলেদের অপহরণ ও নির্যাতন করে মুক্তিপণ আদায় করছে। ইতোমধ্যে গোটা উপকূলে আতংক ছড়িয়ে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে জেলে-বাওয়ালীদের পরিবারগুলাের জীবন-জীবিকা অনিরাপদ হয়ে পড়বে।

বক্তারা পশ্চিম সুন্দরবন বনদস্যুমুক্তকরুণ, জেলে-বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুন্দরবনের পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির দাবি জানান।

বাবুল রহমানের সঞ্চালনায় ও জেলেদের প্রতিনিধি মোঃ আজিবর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান কবীর, রমজাননগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শহিদুজ্জামান, জামায়াত নেতা মোঃ শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ ফজলুল রহমান, জেলে মোঃ আকবর হোসেন, আব্দুল মাজেদ, আমজাদ হোসেন, আইয়ুব আলী প্রমুখ।

এদিকে, একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা, র‍্যাব মহাপরিচালক ও সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন জানান, জেলেদের পক্ষ থেকে স্মারকলিপি পেয়েছি। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে যে ধরনের ব্যবস্থা নেয়া দরকার তা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি সুন্দরবনে মাছ ও কাকড়া শিকারে যাওয়া একাধিক জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

১

জামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে পাটকেলঘাটায় বাস দুর্ঘটনা: পথচারী নিহত, আহত অর্ধশতা‌ধিক

২

এইচএসসি: সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ ৩ নভেম্বর, পরীক্ষা ২ ডিসেম্বর

৩

বঙ্গোপসাগরের আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

৪

দেবহাটায় ১৫৯ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

৫

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

৬

আহছানিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

৭

রোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

৮

পাইকগাছায় ফলাফল বিপর্যয়, পাসের হারে এগিয়ে ফসিয়ার রহমান মহিলা কলেজ

৯

বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু, বাড়ছে অপরিণত জন্ম

১০

১৩৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস, ২৯৩টি থেকে পাস করেনি কেউ

১১

‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব নিয়ে বিতর্ক, আর্মেনিয়ার পার্লামেন্টে মারমারি

১২

অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু

১৩

স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন

১৪

সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

১৫

সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৬

ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা

১৭

মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

১৮

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

১৯

হারুনসহ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত

২০