বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিঠুনের সঙ্গে নতুন সিনেমায় আফসানা মিমি

বিনোদন ডেস্ক: ‘অন্যায় অবিচার’ সিনেমায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছিলেন রোজিনা। ১৯৮৫ সালের ঘটনা সেটা। প্রায় চার দশক পর আবারও মিঠুনের সঙ্গে দেখা যাবে বাংলাদেশের কোনো অভিনেত্রীকে। নির্মাতা মানস মুকুল পাল তাঁর পরবর্তী সিনেমায় মিঠুনের বিপরীতে আফসানা মিমির কথা ভাবছেন।

তবে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি। কেবল আছে আলোচনার পর্যায়ে। ভারতীয় সংবাদমাধ্যমে নির্মাতা মানস মুকুল জানিয়েছেন, আগামী সপ্তাহেই আফসানা মিমির সঙ্গে কথা বলার জন্য বাংলাদেশে আসবেন তিনি। সিনেমাটি তৈরি হচ্ছে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে। তবে কোন উপন্যাস, সেটা খোলাসা করেননি নির্মাতা। জানাননি সিনেমার নামও।

নতুন এই সিনেমার বিষয়ে জানতে যোগাযোগ করা হয় আফসানা মিমির সঙ্গে। শুটিংয়ে ব্যস্ত ছিলেন মিমি, তাই কল রিসিভ করতে পারেননি। পরে হোয়াটস অ্যাপে মেসেজ পাঠিয়ে জানান, শুটিংয়ে ব্যস্ত আছেন, বিষয়টি নিয়ে পরে কথা বলবেন। তবে এ সিনেমায় তাঁর অভিনয়ের বিষয়টি অস্বীকার করেননি আফসানা মিমি।

পরে আফসানা মিমি বলেন, ‘মানস মুকুল পাল আমাকে একটা গল্প শুনিয়েছেন। বলেছেন, মিঠুন চক্রবর্তীর সাথে কাজটা করতে চান আমাকে নিয়ে। বাকিটা সময়ের অপেক্ষা। এর বেশি কিছু বলার নেই এখন। তবে আমি যতটুকু জানি, এটা হুমায়ূন আহমেদের গল্প নিয়ে নয়।’

নির্মাতা জানিয়েছেন, বাংলাদেশে সিনেমাটির কিছু অংশের শুটিং করার ইচ্ছা আছে তাঁর। তাই দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখার পরিকল্পনা করেছেন। মানস মুকুল বলেন, ‘হুমায়ূন আহমেদের যে উপন্যাস নিয়ে চিত্রনাট্য লেখার কথা ভাবছি, সেখানে ঢাকা, কিশোরগঞ্জসহ অন্যান্য জায়গার কথা উল্লেখ আছে। সেই জায়গাগুলো নিজে গিয়ে দেখে এলে সেই উপলব্ধি আমার থাকবে, তাতে চিত্রনাট্য লেখার কাজও সহজ হবে।’

রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর, ভিসা জটিলতার কারণে দেশের একাধিক শিল্পী ওপার বাংলার কাজ ফিরিয়েছেন। একই অবস্থা টালিউড শিল্পীদেরও। তবে মানস এ বিষয়ে চিন্তিত নন। কারণ, সিনেমার শুটিং শুরু হতে এখনো বেশ সময় রয়েছে তাঁর হাতে। মানস বলেন, ‘আমি মাত্র চিত্রনাট্য লেখার কাজ শুরু করব। এই সিনেমার আগে তিনটি সিনেমা পাইপলাইনে আছে। এরপর শুরু হবে এর শুটিং। এতদিনে সবঠিক হয়ে যাবে বলেই প্রত্যাশা করছি।’

২০১৬ সালে মুক্তি পেয়েছিল মানস মুকুলের প্রথম সিনেমা ‘সহজ পাঠের গপ্পো’। প্রথম সিনেমাতেই প্রশংসা কুড়িয়েছিলেন নির্মাতা। এরপর বিপ্লবী দীনেশ গুপ্তর জীবনকাহিনি নিয়ে আরেকটি সিনেমার কাজ শুরু করেন।

অন্যদিকে, চলতি মাসেই ভিয়েতনামের সপ্তম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রজেক্ট মার্কেট বিভাগে সেরা হয়েছে আফসানা মিমির নতুন প্রজেক্ট ‘রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস’, বাংলা নাম ‘লাল বাতির নীল পরিরা’। তানভীর হোসেনের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন মিমি। ২০২৬ সালে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিসির সভায় প্রথমবার তামিম

জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া&

ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

দাসত্বের দাগ, ঔপনিবেশিক জুলুম ও চা-শ্রমিকদের মুক্তি

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে রায় ঘোষণা চলছে

সাব্বিরের ঝড়ো ব্যাটে বাংলাদেশ এইচপির জয়

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

ভার‌তের ও‌ডিশা উপকূ‌লে জাহাজ ডু‌বি‌তে নি‌খোঁজ সাতক্ষীরার মামুন

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

১০

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

১১

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

১২

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

১৩

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

১৪

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

১৫

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

১৬

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

১৭

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১৮

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১৯

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

২০
error: Content is protected !!