বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৪ জুলাই ২০২৩, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্তমানে কোনো মুক্তিযোদ্ধা সরকারি চাকরিতে নেই : মন্ত্রী

ডেস্ক রিপোর্ট: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক বলেছেন, দেশে বীর মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে ২০১৯ সালের মে মাসে। বিধি অনুযায়ী বর্তমানে কোনো বীর মুক্তিযোদ্ধা বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত নেই।

মঙ্গলবার (৪ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১১ আসনের সরকার দলীয় সংসদ এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বীর মুক্তিযোদ্ধার সর্বশেষ জন্ম তারিখ ৩০ মে, ১৯৫৯। সে অনুযায়ী একজন বীর মুক্তিযোদ্ধার চাকরিকাল ছিল ৩০ মে, ২০১৯ পর্যন্ত। বিধি অনুযায়ী বর্তমানে কোনো বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকরিতে কর্মরত নেই। বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২০১৮ সালের ১৭ জানুয়ারি পরিপত্র জারি করে।

তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ, ২০২০’ এর নির্দেশনা অনুসরণে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা পরিচালনা করা হয়ে থাকে। উক্ত আদেশে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সমন্বিত তালিকাভুক্ত এমএএসধারী বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করা হয়। চাকরিরত বা চাকরিরত নয় এমন সব বীর মুক্তিযোদ্ধার জীবিতকাল পর্যন্ত এবং মৃত্যুর পর ওয়ারিশরা (স্ত্রী ও সন্তান) ভাতা প্রাপ্য হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০