বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের পুরস্কার বিতরণ

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ

তারিক ইসলাম: সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২২ এর পুরস্কার বিতরণ করা হয়েছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, শিক্ষক পর্ষদ সম্পাদক কাজী আসাদুল ইসলাম, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২২ এর আহবায়ক আহবায়ক প্রফেসর বলাই চন্দ্র ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান আ. ন. ম গাউসার রেজা।

অনুষ্ঠানে লোক সংগীত, দেশাত্ববোধক গান, জ্ঞান জিজ্ঞাসা, দলীয় অভিনয়, কেরাত, গীতা পাঠ, ভক্তিগীতি, হাম নাত-ই-রাসুল (সাঃ), বিতর্ক, নির্ধারিত বক্তৃতা (ইংরেজি), উপস্থিত বক্তৃতা (বাংলা), রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, একক অভিনয়, কৌতুকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

সর্বশেষ - খুলনা