বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৭ এপ্রিল ২০২৩, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৬৩ বছর বয়সে কন্যাসন্তানের বাবা হলেন গায়ক

বিনোদন ডেস্ক: ষষ্ঠবারের মতো বাবা হলেন মালয়েশিয়ার পপশিল্পী জামাল আবদিল্লাহ। ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তার ২৭ বছরের স্ত্রী ইজ্জাতি। কুয়ালালামপুরের একটি বেসরকারি হাসপাতালে পৃথিবীর আলো দেখেছে তাদের শিশুকন্যা। খবর হারিয়ানা মেট্রোর।

জামাল জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ মেনে অস্ত্রোপচার করে জন্ম হয়েছে সন্তানের। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।

৬৩ বছর বয়সে বাবা হয়ে বেশ উচ্ছ্বসিত এই সংগীতশিল্পী। তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে আমাদের মেয়ে জন্মেছে। পরিবারে নতুন সদস্যের উপস্থিতিতে এবারের ঈদ আরও আনন্দে কাটবে।’

কন্যার নাম রেখেছেন রাহিল লরা সালসাবিল ইয়ামানি। ২০১৭ সালের ১ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন জামাল আবদিল্লাহ ও ইজ্জাতি। কন্যা রাহিলের আগে তাদের আরও তিন সন্তান রয়েছে। যাদের বয়স যথাক্রমে ১, ২ ও ৩ বছর।

ইজ্জাতি তার চতুর্থ স্ত্রী। এর আগে তিনটি বিয়েই ভেঙে গেছে জামালের। আগের বৈবাহিক সম্পর্কে তার দুই পুত্রসন্তান রয়েছে।

তাদের মধ্যে ওসামা ইয়ামানির বয়স ২১ বছর ও হামদান জাকি ইয়ামানির বয়স ১৭ বছর। দুই পুত্রই বাবার পদাঙ্ক অনুসরণ করে গায়ক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

প্রায় পাঁচ দশকের সংগীতজীবন জামালের। মালয়েশিয়ার জনপ্রিয় গায়কদের মধ্যে তিনি অন্যতম। মালয়েশিয়া ছাড়াও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে তার গান মুগ্ধ করেছে শ্রোতাদের। গান গাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি সিনেমা ও ড্রামাতেও অভিনয় করেছেন জামাল আবদিল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০