বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ জুলাই ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্যা-ভূমিধসে আফগানিস্তান ও পাকিস্তানে নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যা-ভূমিধসে আফগানিস্তান ও পাকিস্তানে ৪৪ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন অনেক।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে প্রবল বন্যায় কমপক্ষে ৩১ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজের সংখ্যা কয়েক ডজন। অন্যদিকে প্রতিবেশী দেশ পাকিস্তানে ভারী বর্ষণ এবং ভূমিধসে ১৩ জন মারা গেছেন।

আকস্মিক বন্যা আফগান রাজধানী কাবুল, ময়দান ওয়ারদাক ও গজনি প্রদেশে আঘাত হেনেছে।

আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমি রোববার বলেছেন, গত তিন দিনের বন্যায় কমপক্ষে ৩১ জন নিহত ও ৭৪ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৪১ জন।

তিনি বলেন, নিহতদের বেশিরভাগই পশ্চিম কাবুল ও ময়দান ওয়ারদাকের বাসিন্দা।

রহিমি জানান, বন্যায় প্রায় আড়াইশো গবাদিপশু মারা গেছে।

আফগানিস্তান আগে থেকে অর্থনৈতিক ও মানবিক সংকটের মধ্যে ছিল এবং আকস্মিক এই বন্যা দেশটিতে ইতোমধ্যেই আরও দুর্দশার সৃষ্টি করেছে।

চলতি বছরের এপ্রিলে জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা বলেছিল, নানা কারণে দক্ষিণ এশিয়ার এ দেশটি সংকটে রয়েছে। বন্যা আফগানিস্তানের দুর্দশা আরও বাড়িয়েছে।

পাকিস্তানে ভারী বৃষ্টি ও ভূমিধস
পাকিস্তানের বিভিন্ন অংশে মৌসুমি ভারী বর্ষণ ও ভূমিধসে ১৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন সাতজন। এদের মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত ৪৮ ঘণ্টার বৃষ্টিতে নয়জন প্রাণ হারিয়েছেন।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র তৈমুর খান বলেছেন, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে খাইবার পাখতুনখোয়া প্রদেশে অন্তত ৭৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা দেখা দেওয়ায় প্রাদেশিক কর্তৃপক্ষ চিত্রাল জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!