বাংলাদেশ, রবিবার, ০৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৭ ডিসেম্বর ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় খাল পাড় থেকে মৎস্য শিকারীর মরদেহ উদ্ধার!

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় খাল পাড় থেকে মনিরুল ইসলাম (৫২) নামে এক মৎস্য শিকারীর মরদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার ইছামতি নদীর শাখা খালের ভাতশালা-কোমরপুর স্লুইস গেট সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মনিরুল ইসলাম দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আলাউদ্দীনের ছেলে।

পারুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা জানান, ভাতশালা-কোমরপুর স্লুইস গেট সংলগ্ন খালে মনিরুল ইসলাম প্রতিদিন মাছ ধরতেন। বুধবার মাছ ধরতে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। ভোরে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। পরে স্থানীয়রা মনিরুলকে শনাক্ত করলে তার পরিবারকে খবর পাঠানো হয়।

তিনি আরো জানান, যেখানে মরদেহটি পড়েছিল তার পাশেই মাছ ধরা বঁড়শি পাতা ও মাছ রাখা পাত্রটিও রয়েছে। তিনি বহুদিন ধরে অসুস্থ থাকায় ভারী কোনো কাজ করতে পারতেন না।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তবে তিনি ইতোপূর্বে কয়েকবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১১

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১২

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৩

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

১৪

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

১৫

তোফায়েল-মোশাররফ-শফিকসহ ১৬ জনের জন্য সংসদে শোকপ্রস্তাব

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

১৮

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

১৯

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০