বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩০ ডিসেম্বর ২০২৩, ৯:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৪: নৌকার প্রার্থী দোলনকে শোকজ

সুলতান শাহাজান, শ্যামনগর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগ-কালিগঞ্জ আংশিক) আসনের নৌকা প্রতীকের প্রার্থী এস.এম আতাউল হক দোলনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শনিবার (৩০ ডিসেম্বর) অনুসন্ধান কমিটির প্রধান সিনিয়র সহকারী জজ প্রবীর কুমার দাস স্বাক্ষরিত নোটিশে সোমবার ( ১ জানুয়ারি) সকাল ১১টায় অনুসন্ধান কমিটি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে (সদর সিনিয়র সহকারী জজ এর কার্যালয়, জেলা জজ আদালত সাতক্ষীরা) হাজির হয়ে নিজ অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত জাবাব দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে দোলনকে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলাধীন নির্বাচনী এলাকা নং-১০৮, সাতক্ষীরা-৪ থেকে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকধারী একজন সংসদ সদস্য পদপ্রার্থী। আপনার বিরুদ্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪, নির্বাচনী এলাকা নং- ১০৮, সাতক্ষীরা-৪, সাতক্ষীরা এর বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) কর্তৃক মনোনীত প্রার্থী এইচএম গোলাম রেজা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, সাতক্ষীরা বরাবর (যা পরবর্তীতে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় বরাবর অগ্রগামী করা হয়) এই মর্মে অভিযোগ দায়ের করেছেন যে, আপনি বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন পাওয়ার পর থেকে বর্ধিত সভার নাম করে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে রঙিন ব্যানার, ফেস্টুন ব্যবহার করে এবং মোটরযান ব্যবহার করে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতাকর্মীরা অতীতে ২০১৪ ও ২০১৮ এর মতো উল্লিখিত প্রার্থীর নেতা কর্মীদের নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য ভয় ভীতি প্রদর্শন করছে এবং ভোট জালিয়াতি ও জাল ভোট দেওয়া সহ নির্বাচনে কারচুপি করা হবে ইত্যাদি বলে উল্লিখিত প্রার্থীর নেতাকর্মীদের হুমকি প্রদান করছেন।

নোটিশে আরও বলা হয়, এমতাবস্থায় জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (পি.ও নং ১৫৫ ও ১৯৭) এর অনুচ্ছেদ ৯১-এর বিধানাবলে ক্ষমতাপ্রাপ্ত হয়ে আপনাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের উপর্যুক্ত অভিযোগ বিষয়ে আগামী সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় নিজ/ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নিম্নস্বাক্ষরকারীর অস্থায়ী কার্যালয়ে (সদর সিনিয়র সহকারী জজ এর কার্যালয়, জেলা জজ আদালত, সাতক্ষীরা) উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায় অত্র কমিটি আপনাকে শুনানী ব্যতিরেকে প্রয়োজনীয় অনুসন্ধান পূর্বক প্রতিবেদন বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

২

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

৩

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

৪

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

৫

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

৬

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

৭

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৮

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৯

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

১০

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

১১

দেবহাটায় ক্রীড়া উৎসব

১২

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

১৩

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

১৪

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১৫

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১৬

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১৭

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৯

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

২০