বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ ডিসেম্বর ২০২৩, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটার ৭ কমিউনিটি ক্লিনিকে ৮ লক্ষাধিক টাকার ওষুধ প্রদান

দেবহাটা প্রতিনিধি: কমিউনিটি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দেবহাটার ৭ কমিউনিটি ক্লিনিকে ৮ লক্ষাধিক টাকার ওষুধ প্রদান করেছে বেসরকারি সংস্থা আশার আলো।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কর্নারে আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেনের কাছে বিনামূল্যে বিতরণের জন্য এই বিপুল পরিমান ওষুধ হস্তান্তর করা হয়।

উপহার হিসাবে দেয়া ওষুধগুলোর মধ্যে রয়েছে ৩৩২ পিস অ্যান্টাসিড সিরাপ, ১৩ হাজার পিস রিনোভাল ট্যাবলেট, ১৩শ ২৮ পিস রিনোভাল সিরাপ, ৯ হাজার ২শ পিস মেট্রিল ট্যাবলেট, ১৩শ ২৮ পিস মেট্রিল সিরাপ, ১০ হাজার ৮০ পিস হিস্টাল ট্যাবলেটম, ১ হাজার ৮শ ৪০ পিস সিনামিন সিরাপ, ১৯ হাজার ৯শ ৮০ পিস সলভিট বি ট্যাবলেট, ৮ হাজার পিস সলভিটন সিরাপ, ৯শ ৯৬ পিস কনিকাল আই ড্রপস্, ১৩ হাজার ৩শ পিস অস্টাজেন ট্যাবলেট ও ২০ হাজার ৫৫ পিস অমিটিড ট্যাবলেট।

আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ার ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় দেয়া উপহারের এসব ঔষধ বিনামূল্যে বিতরণ করা হবে উপজেলার প্রত্যন্ত এলাকার কমিউনিটি ক্লিনিকগুলোতে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদ। প্রকল্প সুপারভাইজার শেখ ইকবাল হোসেনের পরিচালনায় এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্যাহ গাজি, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের হিসাবরক্ষক ফজলুল হক, স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম, আল-আমিন হোসেনসহ দাতা ও বাস্তবায়নকারী সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে এ প্রকল্পের আওতায় কমিউনিটি ক্লিনিকে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন, রোগীদের বসার সুবিধার্থে উন্নতমানের চেয়ার ও বেঞ্চ এবং স্মার্ট এলইডি টিভিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

১

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

২

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৩

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৪

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৫

একই জায়গায় আটকে থাকতে চাই না

৬

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৭

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৮

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৯

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১১

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১২

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৩

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৪

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৫

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৬

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৭

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৯

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

২০