বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ নভেম্বর ২০২৪, ৬:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় কপোতাক্ষ নদ থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীর লাশ উদ্ধার!

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া শ্মশান এলাকায় কপোতাক্ষ নদ থেকে রাবেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

রাবেয়া বেগম তালা উপজেলার কুমিরা গ্রামের সবুজ পল্লী এলাকারর মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। গত মঙ্গলবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

তার ছেলে আব্দুর রহিম বলেন, মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) বাসা থেকে বের হয়ে হারিয়ে যান তিনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইকিং করে তার সন্ধান চাওয়া হয়। কিন্তু তার খোঁজ মেলেনি। শুক্রবার সকালে ফেসবুকে কপোতাক্ষ নদ থেকে মরদেহ উদ্ধারের খবর দেখে মায়ের লাশ শনাক্ত করি।

তিনি আরো বলেন, মুখমন্ডল দেখে চেনার উপায় ছিল না। শরীরও ফুলে গেছে। তবে মায়ের কাছে থাকা ঘরের চাবি, হাতে রবারের চুড়ি আর কোমরে থাকা লাল ব্যাগ দেখে তাকে শনাক্ত করা গেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

১০

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

১১

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

১২

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১৩

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১৪

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১৫

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৬

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৭

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৮

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৯

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

২০
error: Content is protected !!