বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১ ডিসেম্বর ২০২৪, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে কৃষাণীদের মাঝে লবণাক্ততা ও খরা সহনশীল বীজ ও জৈব সার বিতরণ

ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে কৃষাণীদের মাঝে লবণাক্ততা ও খরা সহনশীল ধান ও সবজি বীজ এবং জৈব সার বিতরণ করা হয়েছে।

রবিবার (০১ ডিসেম্বর) বেসরকারি সংস্থা লিডার্সের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি কমানোর জন্য জনগণের সহনশীলতায় রূপান্তর প্রকল্পের আওতায় এসব বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাশুনি জলবায়ু অধিপরামর্শ ফোরামের যুগ্ম-সম্পাদক বলমালী দাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা কৃষি অফিসার এস এম এনামূল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইপিআরসি
সংস্থার প্রকল্প মনিটরিং অফিসার মোঃ আকরাম হোসেন, প্রকল্পের টিম লিডার রনজিৎ কুমার মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে ১১৪ জন কৃষকের মাঝে ৪৮৫ কেজি ধানবীজ (ব্রিধান ৬৭) এবং ৬০০ গ্রাম
মিষ্টি কুমড়া, ১৩৭৫ গ্রাম লালশাক, ৬০০ গ্রাম লাউ, ৫৫০ গ্রাম বীট, ১৩৭৫ গ্রাম বরবটি, ১৩৭৫ গ্রাম পালংশাক, ১৩৭৫ গ্রাম টকপালং এবং ১০২৬ কেজি জৈব সার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সদরের ১৪ ইউনিয়ন জামায়াত আমীরের শপথ

১

সুন্দরবনের দস্যু আসাবুর বাহিনীর প্রধান আটক

২

প্রাথমিক বৃত্তি পরীক্ষা পেছাল ৮ দিন

৩

অ্যাড. ফাহিমুল হক কিসলুর মাতৃবিয়োগ

৪

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জ্ঞানে ভর করে সমন্বিত অভিযোজনের আহ্বান

৫

ভোমরা বন্দরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৬

কালিগঞ্জে মাস্টার প্ল্যান প্রণয়নে সার্ভে ও স্টাডির ফলাফল শেয়ারিং কর্মশালা

৭

সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৪ কুকুর ছানার

৮

পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী

৯

ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

১০

শার্শায় নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১১

২০২৭ সালে ব্যাংক বন্ধ থাকবে ৩১ দিন

১২

তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ

১৩

কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে নিহত আব্দুল আজিজের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

১৪

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোরভাবে দমনের নির্দেশ আইজিপির

১৫

নভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় এলো প্রায় ২৭০ কোটি ডলার

১৬

দোকানপাট-শপিং মল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

১৭

কয়রায় সরকারি সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি নিরসনে গণতান্ত্রিক সংলাপ

১৮

শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

১৯

শ্যামনগরে ৩ অবৈধ করাতকলে অভিযান, জরিমানা

২০
error: Content is protected !!