
ডেস্ক রিপোর্ট: ২০২৭-২০২৮ সেশনে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন শাখার আমীর শপথ গ্রহণ করেছেন।
রোববার (২৯ নভেম্বর) জেলা জামায়াতের কার্যালয়ের কাজী শামসুর রহমান মিলনায়তনে আয়োজিত শপথ অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন নবনির্বাচিত ১৪টি ইউনিয়ন শাখা আমীরের নাম ঘোষণা করেন এবং তাঁদের শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে উপজেলা নায়েবে আমীর হিসেবে মাস্টার হাবিবুর রহমান ও মো. শহীদ হাসানও শপথ নেন।
নবনির্বাচিত ইউনিয়ন আমীররা হলেন— মাওলানা নাজমুল হুদা (বাঁশদহা), মাওলানা গোলাম রসুল (কুশখালী), জালাল উদ্দীন (বৈকারী), মাওলানা আব্দুল ওয়াদুদ (ঘোনা), মাওলানা মনিরুজ্জামান (শিবপুর), আনোয়ার কবীর (ভোমরা), মাওলানা মাহমুদুন্নবী (আলীপুর), মাওলানা আব্দুস সালাম (ধুলিহর), মাওলানা জাকির হুসাইন (ব্রহ্মরাজপুর), মাওলানা মিজানুর রহমান (আগরদাঁড়ী), প্রভাষক ইকবাল হোসেন (ঝাউডাঙ্গা), মিজানুর রহমান (বল্লী), হাফেজ আমিরুল ইসলাম (লাবসা) এবং শাহিনুজ্জামান (ফিংড়ী)।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর রুকনদের গোপন ভোটে তাঁরা নির্বাচিত হন।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন, অধ্যাপক সহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আনিছুর রহমানসহ উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন