বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ ডিসেম্বর ২০২৪, ৫:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট: বিভাগীয় ও জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত সাতক্ষীরা শহরের সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) সকালে শহরের লেকভিউতে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) অতিশ কুমার সরকার, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রোকনুজ্জামান, সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর বৈদ্যনাথ সরকার, প্রাবন্ধিক শুভ্র আহমেদ, সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ বলেন, শিক্ষার্থীদের উপস্থাপনায় এধরনের অনুষ্ঠানে হাজির হতে পেরে খুবই ভালো লাগছে। শিশুদের মধ্যে লুকায়িত প্রতিভা বিকাশে এধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এসময় বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বক্তব্যের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীদের মিষ্টি কণ্ঠে পরিবেশিত গান ও কবিতায় মুগ্ধ হন অতিথিরা।

পরে বিভাগীয় ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করে বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আবরার আহমেদ আরাফ এবং ৫ম শ্রেণির শিক্ষার্থী তাছনুভা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৩

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৪

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

৫

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

৬

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা

৭

সাংবাদিক মোহাম্মদ আলী সুজন ও মেহেদী আলী সুজয়ের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

৮

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৯

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

১০

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

১১

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

১২

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

১৩

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

১৪

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

১৫

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

১৬

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১৭

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১৮

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১৯

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

২০