বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৫ মে ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত, ৭ নম্বর বিপদসংকেত

নিউজ ডেস্ক | বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে।

শনিবার (২৫ মে) রাত ৭টা ১০ মিনিটের পর এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয় বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ রাত সাড়ে ৮টায় জানান, ঝুঁকি বিবেচনায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদসংকেত এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৬ নম্বর বিপদসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বিডব্লিউওটি জানিয়েছে, ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ শক্তিমাত্রা হতে পারে ক্যাটাগরি-১ এবং এটি ঘণ্টায় ১৩৫ কিলোমিটারের বেশি গতিবেগ পাবে না বলে ধারণা করা হচ্ছে। তবে আশঙ্কার ব্যাপার হচ্ছে এটি তার পূর্ণ শক্তিতে উপকূল অতিক্রম করতে পারে। যদিও দমকা বা ঝোড়ো বাতাসের বেগ আরও কিছুটা বেশি থাকতে পারে।

বিডব্লিউওটির প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেনের সই করা এক বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গের দিঘা থেকে বাংলাদেশের পটুয়াখালীর মাঝামাঝি যে কোনো জায়গা দিয়ে উপকূল অতিক্রম করবে। তবে এর সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আটক

শাপলা গণহত্যা, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনা-জেনারেল আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

চামিকা-নুরুলের ঝড়ে গল গ্যালান্টসের বড় জয়

ঢাকার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার মধুমিতা

চীনা বিনিয়োগের নতুন অধ্যায়ের সূচনা আজ, লাখো কর্মসংস্থানের হাতছানি

১৫ বছরেই জোড়া বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

হৃদয়ের ঝড়ো ইনিংস, সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাফনা কিংসের বড় জয়

১০

যুক্তরাষ্ট্রের পর হামলা বন্ধের ঘোষণ ইরানের

১১

যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ

১২

৬ মাসের মধ্যে রূপপুর থেকে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

১৩

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

১৪

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

১৫

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

১৬

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

১৮

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৯

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

২০
error: Content is protected !!