বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৪ মে ২০২৪, ১০:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমাকে চুম্বন করতে পেরে শাহরুখ ভাগ্যবান : ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: কিং খানকে কখনও কোন ছবিতে সেভাবে চুম্বন বা ঘনিষ্ঠ হওয়ার দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি। তবে ‘জব তক হ্যায় জান’ ছবিতে নিজের সেই নজির ভেঙেছিলেন।

ভক্তদের অবাক করে ক্যাটরিনা কাইফের সঙ্গে পর্দায় প্রথম বার চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন শাহরুখ। এরপর ফের ক্যাটরিনার সঙ্গেই ‘জিরো’ ছবিতে চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে ক্যাটরিনাকে প্রশ্ন করা হয়েছিল শাহরুখকে পর্দায় চুম্বন করতে পেরে কি নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে? উত্তরে ক্যাটরিনা বলেন, ‘কে বলল আমি ভাগ্যবতী? বরং ও (শাহরুখ) ভাগ্যবান যে আমাকে চুম্বন করতে পেরেছিল।’

যে অভিনেতা কোনও অভিনেত্রীর সঙ্গেই চুম্বনের দৃশ্যে অভিনয় করেননি, তাকে শুধু ক্যাটরিনার সঙ্গেই দু’টি ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখে ভক্তরা বেশ অবাক হয়েছিলেন।

জানা যায়, ছবির নির্মাতাদের অনুরোধেই কিং খান ক্যাটরিনার সঙ্গে চুম্বনের দৃশ্যে রাজি হয়েছিলেন। শাহরুখ নিজেই জানিয়েছিলেন, পর্দায় দু’টি কাজ ঘোড়ায় চড়া ও চুম্বনের দৃশ্য পছন্দ করেন না তিনি।

উল্লেখ্য, ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছে শ্রীরাম রাঘবন পরিচালিত ছবি ‘মেরি ক্রিসমাস’-এ। আগামী দিনে তার হাতে রয়েছে ফারহান খান পরিচালিত ছবি ‘জি লে জারা’।

এই ছবিতে ক্যাটরিনা ছাড়াও রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া ও আলিয়া ভট্ট। অন্যদিকে, শাহরুখকে শেষ দেখা গিয়েছে ‘ডাঙ্কি’ ছবিতে। এই মুহূর্তে তিনি সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ ছবি নিয়ে ব্যস্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৩

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৪

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৫

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৬

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৭

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৮

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৯

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১০

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১১

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১২

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৪

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৫

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৬

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৭

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৮

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

২০