বাংলাদেশ, শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ অক্টোবর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক | ইসরায়েলি সামরিক বাহিনী বলছে ইরান তাদের দেশের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর আগে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছিল, ইরান ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করে বলেছে, ইরানের সামরিক বাহিনী ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নাগরিকদের এক সতর্কবার্তায় বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একটি সুরক্ষিত স্থানে থাকার জন্য নাগরিকদের অনুরোধ করা হচ্ছে। যে বিস্ফোরণ তারা শুনতে পাচ্ছেন, তা আটকে দেওয়া বা পড়ে যাওয়া ক্ষেপণাস্ত্র থেকে আসছে।

রয়টার্সের প্রকাশিত কিছু ছবি প্রকাশ করে বিবিসি জানিয়েছে, ইসরায়েলের রাজধানী তেল আবিবেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরানের জাতীয় টেলিভেশন বলা হয়েছে, ইসরায়েলকে উদ্দেশ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যদিও ইসরায়েল দাবি করছে, দেড়শ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর গতকাল লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এসবের প্রেক্ষিতেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি ফিফার

সুন্দরবনে পর্যটকবাহী নৌকা ডুবি, ৯ জনকে জীবিত উদ্ধার করল নৌ পুলিশ

কালিগঞ্জে জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি গঠন

রতনপুরে চাঁদাবাজ, দখলবাজ ও মাদকবিরোধী র‍্যালি

সংস্কারের নামে খুঁড়ে ফেলে রাখা সড়কে চার বছর ধরে ভোগান্তি!

প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু

সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর থানার নবাগত ওসির মতবিনিময়

গোয়ালপোতায় দুই শিশুকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, হাসপাতালে ভর্তি ৩

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

১০

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১১

নলতা আহছানিয়া মিশনের উদ্যোগে ৯৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

১৪

তালায় গোয়াল ঘর থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার

১৫

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

১৬

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

১৭

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

১৯

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

২০
error: Content is protected !!