বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৯ আগস্ট ২০২৩, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্নীতিবাজদের নির্মূল করতে বাংলাদেশের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়াও যুক্তরাষ্ট্র দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে।

এছাড়া দেশের দুর্নীতিবাজদের নির্মূল করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, দুর্নীতি দমনে শুধু যুক্তরাষ্ট্র নয় বরং তার মিত্র দেশগুলোকে এসব শাস্তিমূলক পদক্ষেপের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে মিলার বলেন, নিষেধাজ্ঞা দেওয়ার আগে আমরা বিষয়টি নিয়ে কখনো কথা বলি না। সাধারণ অর্থে একটা কথা বলা হয়ে থাকে, নিষেধাজ্ঞাকে দুর্নীতির বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর বাইরে আমাদের আরও কিছু হাতিয়ার রয়েছে, যেমন- সম্পত্তি বাজেয়াপ্ত করা। এছাড়াও মিত্র দেশগুলোকে এ বিষয়ে আমরা তথ্য দিয়ে থাকি, যাতে তারাও এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ সরকারকে বলবো, তারা যেনো নিজেই দেশের দুর্নীতিবাজদের নির্মূল করে। আর সেটা যেনো হয় সুষ্ঠু এবং নিরপেক্ষ উপায়ে।

অপর এক প্রশ্নের জবাবে মিলার বলেন, আমরা অনেকবার স্পষ্ট করে বলেছি যে, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কথোপকথনে এটি পরিষ্কার করেছি। আমাদের এই নীতি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

১

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

২

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

৩

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

৪

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

৫

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

৬

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

৭

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

৮

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

৯

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১০

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১১

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১২

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

১৩

শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৪

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

১৫

শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন এবং উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ

১৬

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ

১৭

শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, সব ম্যাচ দেখা যাবে বিটিভিতে

১৮

কয়রায় সাইবার নিরাপত্তা বাড়াতে অ্যাডভোকেসি

১৯

তৈরি পোশাক খাতে অস্থিরতা: সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ

২০