বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৯ নভেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় মা‌হিন্দ্রা-বাস মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত ১, আহত ৬

‌মাহমুদুল হাসান শাওন: সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে লক্ষীকান্ত মন্ডল (৫৭) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মাহিন্দ্রার আরও ছয় যাত্রী।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দেবহাটা উপ‌জেলার চাঁদপুর মাদরাসা সংলগ্ন সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাছ ব্যবসায়ী লক্ষীকান্ত মন্ডল সাতক্ষীরার সদর উপজেলা বৈচনা গ্রামের মৃত যতীন্দ্র নাথ মন্ডলের ছেলে।

এছাড়া আহতরা হলেন, একই এলাকার প্রেমকান্ত মন্ডল, সাধনা রানী, সরমা মন্ডল, কবিতা মন্ডল , মনীষা ও সীতা মন্ডল।

নিহত লক্ষীকান্ত মন্ডলের বড় ভাই দুলাল চন্দ্র মন্ডল জানান, কালিগঞ্জ থেকে একটি অনুষ্ঠান শেষে তার ভাই লক্ষীকান্তসহ ছয়জন মাহিন্দ্রা যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাঁদপুর এলাকায় পৌঁছা‌লে তাদের বহনকারী মাহিন্দ্রাটির সাথে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাহিন্দ্রাটি উল্টে সাতজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লক্ষীকান্তের মৃত্যু হয়।

দেবহাটা থানার উপপরিদর্শক সুজন তালুকদার সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসসহ চালক রুবেল হোসেনকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

১০

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

১১

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

১২

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

১৩

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

১৪

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

১৫

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১৬

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৮

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৯

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

২০