বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ ডিসেম্বর ২০২৪, ৬:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে সাইদুর বস্ত্রালয়ের সেই অবৈধ ভবন গুড়িয়ে দিয়েছে প্রশাসন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে অবৈধভাবে নির্মিত সাইদুর বস্ত্রালয়ের ভবন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। একই সাথে অবৈধভাবে নির্মিত বাকি ভবনগুলো ১ মাসের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১২টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে ওই ভবন গুড়িয়ে দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার অবৈধভাবে নির্মিত সাইদুর বস্ত্রালয়ের ভবনের ছাঁদ অপসারণ করতে গিয়ে হামলার শিকার হন সহকারী কমিশনার (ভূমি)সহ তার অফিসের দুই কর্মচারী।

এদিকে, বুধবার ভবন অপসারণকালে হামলার ঘটনায় জড়িতরা প্রকাশ্যে ক্ষমা চেয়ে এ যাত্রাই রেহাই পেয়েছে।

বুধবার অভিযান পরিচালনাকালে অবৈধ ভবনের মালিক সিরাজুল ইসলাম, সাইদুল ইসলাম ও মনিরুল ইসলাম উপস্থিত হয়ে শত শত মানুষের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, সহকারী কমিশনার (ভূমি ) অমিত কুমার বিশ্বাস এবং সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট শাহার নিকট মঙ্গলবারের ঘটনায় লিখিত অঙ্গীকার নামায় স্বাক্ষর করে ক্ষমা ক্ষমাপ্রার্থনা করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০