বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৬ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছা পৌরসভায় লোনা পানি উত্তোলন বন্ধে লিগ্যাল নোটিশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌরসভায় লোনা পানি উত্তোলন বন্ধ ও নাগরিক অধিকার রক্ষাসহ লোনা পানি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

এতে নোটিশ প্রাপ্তির ৭দিনের মধ্যে পৌর এলাকার মধ্যে লোনাপানি উত্তোলন বন্ধসহ লোনাপানি উত্তোলনকরীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি পাইকগাছা পৌরসভার বাসিন্দা, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিশিষ্ট আইনজীবী এফএম এ রাজ্জাক এর পক্ষে পাইকগাছা সহকারী জজ আদালতের আইনজীবী অজিত কুমার মন্ডল এই নোটিশ পাঠান।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় চিংড়ি নীতিমালা ২০০৮ এবং হাইকোর্টের রিটপিটিশন নং ৫৭/১০ মোতাবেক সুন্দরবন উপকূলীয় কৃষি জমি ও বসতি এলাকায় লোনা পানি তুলে চিংড়ি চাষ করে আর্থসামাজিক ও পরিবেশের ক্ষতি থেকে বিরত থাকার আদেশ রয়েছে। তাছাড়া পাইকগাছা উপজেলা পরিষদে পৌর এলাকার মধ্যে লোনা পানি তুলে চিংড়ি চাষ বন্ধের সিদ্ধান্ত আছে। পাইকগাছা পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা। এর মধ্যে সরকারি আইন ও নিয়ম অমান্য করে কতিপয় অসাধু মৎস্য লীজ ঘের ব্যবসায়ী শিববাটি ও বয়রার ওয়াপদা গেট দিয়ে এবং পৌর এলাকার ওয়াপদা বাধের বিভিন্ন স্থানে বাধ কেটে পাইপ বা বাক্স কল বসিয়ে অবৈধ ও বে-আইনীভাবে লোনা পানি তুলে মৎস্য ঘের করছেন। এতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। লোনার কারণে পৌর এলাকার মানুষের ঘরবাড়ি নষ্ট হচ্ছে। প্রাণিসম্পদ, গাছপালা ও উদ্ভিদের মারাত্মক ক্ষতিসাধন হচ্ছে। মিষ্টি পানির সংকট প্রকট হচ্ছে। লোনা পানির কারণে মানুষ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে পৌরসভার অবকাঠামোগুলো ধ্বংস হয়ে কৃষি জমির মাটি ও পানীয় পানি দূষিত হয়ে মানুষ সংকটের মুখোমুখি হচ্ছে। অন্যদিকে, সরকারের কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে।

পাইকগাছা পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পাউবো’র নির্বাহী প্রকৌশলী ও পাইকাগাছা থানার অফিসার ইনচার্জকে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১০

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১১

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১২

ডেভিডের রেকর্ড হ্যাটট্রিকে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় কানাডার

১৩

শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের নতুন কমিটি গঠন

১৪

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-র মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

১৫

কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উদযাপন

১৬

শ‌্যামনগ‌রে একে‌ত্রে চার স্কুল ছাত্রী নি‌খোঁজ, সর্বশেষ যা জানা গেল

১৭

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৮

তালায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কোঅর্ডিনেশন সভা

১৯

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

২০