বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ নভেম্বর ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে সরদারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সবজি চাষ, শিক্ষার্থীরা অবরুদ্ধ

কালিগঞ্জ প্রতিনিধি: উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সবজি চাষ করে কোমলমতি শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিএনপি নেতা গোলাম রসূল সরদারের বিরুদ্ধে।

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৫৪নং মুকুন্দ মধুসূদনপুর সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ২০ দিন ধরে এই কর্মকাণ্ড চললেও দেখার কেউ নাই।

এ বিষয়ে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দীর নিকট জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান।

তবে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা এ কে এম মুস্তাফিজুর রহমান তাৎক্ষণিক সহকারী শিক্ষক জাহিদের নিকট ফোন দিয়ে ঘটনার সত্যতা পান।

এদিকে, চাষে বাধা দিলে ওই শিক্ষা কর্মকর্তাকে চাকরি খাওয়ার হুমকি দেন বিএনপি নেতা গোলাম রসূল।

বিষয়টি দেখার জন্য দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা এ কে এম মোস্তাফিজুর রহমান বিকাল সাড়ে ৪টার দিকে বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করে খালি করার নির্দেশ দিয়ে আসেন।

নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় অভিভাবক ও গ্রামবাসী জানান, মুকুন্দ মধুসূদনপুর গ্রামের বিএনপি নেতা ও স্কুলের সাবেক সভাপতি গোলাম রসূলের নেতৃত্বে তার ছেলে সাহিল সরদার, আজগর ঢালির ছেলে রাহান ঢালী এবং জহুরুল ঢালীর ছেলে রাহান গত ২০/২৫ দিন আগে সরদারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকসহ সব ফটক বন্ধ করে মাঠ চাষ করে সবজি লাগিয়ে দেয়। এতে করে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশে বাধা সম্মুখীন হওয়াসহ খেলাধূলা করতে পারছে না।

তারা আরো বলেন, স্কুলের প্রধান ফটকসহ সব গেট বন্ধ থাকায় কোমলমতি শিক্ষার্থীরা বিকল্প পথ ব্যবহার করে বিদ্যালয়ে প্রবেশ করছে, কিন্তু শিক্ষকরা কিছুই বলছে না। এ বিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

২

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

৪

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৫

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

৬

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

৭

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৮

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৯

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১০

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১১

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

১২

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

১৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

১৪

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১৫

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১৬

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১৭

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৮

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৯

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

২০