বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৫ আগস্ট ২০২৩, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতির পিতার আদর্শকে লালন করতে হবে: ডা. রুহুল হক

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: বাংলাদেশ আ’লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক বলেছেন, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, স্বর্নিভর এবং উন্নত বাংলাদেশ বির্নিমাণে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে মনে-প্রাণে লালন করতে হবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও মানুষের কল্যাণে নিরালস কাজ করছেন। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। গেল এক দশকে দেশের সকল সেক্টরে যে অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, তা স্বাধীনতা পরবর্তী অন্য কোনো সরকার করতে পারেনি। শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় নানা প্রতিকূলতা পেরিয়ে পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল ও রূপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্রের মতো মেগা প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়েছে। দেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে জাতির পিতার আদর্শকে অন্তরে লালন করতে হবে। পাশাপাশি শোককে শক্তিতে পরিণত করে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

মঙ্গলবার দুপুরে (১৫ আগস্ট) দেবহাটায় জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীদের প্রতি এ আহবান জানান তিনি।

সাতক্ষীরা জেলা আ’লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুল হকের আয়োজনে কুলিয়াস্থ বাগানবাড়িতে শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ওয়ার্ড আ’লীগের কার্যালয়ে দুস্থ-অসহায়দের জন্য তাবারক বিতরণ করেন তিনি।

এসময় দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি মো. মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, কুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বর্মনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সকালে উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধু মুর‌্যালে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সাংসদ, প্রেসক্লাব, উপজেলা আ’লীগসহ বিভিন্ন সংগঠন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলমসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

১০

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১১

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১২

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১৩

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৪

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৫

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৬

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৭

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৮

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৯

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

২০
error: Content is protected !!