বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ মে ২০২৪, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পিএন স্কুল কর্তৃপক্ষের সাথে অ্যাকটিভ সিটিজেন গ্রুপের অধিপরামর্শ সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা প্রাণনাথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের সাথে অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ মে) সকাল ১০টায় সনাক-টিআইবির সহায়তায় এই সভা অনুষ্ঠিত হয়।

এসিজি কর্তৃক কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি অ্যাকশন মিটিং থেকে প্রাপ্ত প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যা, যেমন- ব্যবস্থাপনা কমিটি না থাকা, শিক্ষক নিয়োগ না হওয়া, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার কম থাকা; নিরাপদ পানীয়জলের অভাব; বিদ্যালয়টিতে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় এবং সমাধানের জন্য পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করা হয়।

এছাড়াও বিদ্যালয়ের পরিচালনা কাজে সুশাসন ও জবাবদিহিতা বৃদ্ধি করা এবং জেন্ডার ও প্রতিবন্ধী বান্ধব সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক উপকমিটির যুগ্ম-আহ্বায়ক কিশোরী মোহন সরকার। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সুভাষ চন্দ্র সিংহ, সুপ্রিয়া গাইন, এসিজি’র সহসমন্বয়ক সেলিনা খাতুন প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০