বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৩, ৫:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের বিচারের দাবিতে কয়রায় মানববন্ধন

কয়রা প্রতিনিধি (খুলনা): জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার প্রতিবাদ ও দক্ষিণাঞ্চলের ১৪ জন সাংবাদিক হত্যার বিচারের দাবিতে খুলনার কয়রা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে কয়রা উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক আমাদের সময়ের কয়রা প্রতিনিধি শেখ মনিরুজ্জামান, দৈনিক পূর্বাঞ্চলের প্রতিনিধি সদর উদ্দীন আহমেদ, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. হুমায়ুন কবির, দৈনিক খুলনার প্রতিবেদক মো. সাজাহান সিরাজ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ সরকার দলীয় সংগঠনের প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একের পর এক ছাড় দিয়েছে। এ সুযোগ নিয়েই সাংবাদিক নাদিমকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে চেয়ারম্যান ও তার লোকজন। আসামিরা দ্রুত গ্রেপ্তার হয়েছে এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে জড়িতদের অবিলম্বে ফাঁসির দাবি জানান বক্তারা।

একই সাথে বক্তারা দক্ষিণাঞ্চলের ১৪ জন সাংবাদিক হত্যার বিচারের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০