বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৫ এপ্রিল ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাচ্চার বয়স ১০ হলে, তোর হবে ৭০ বছর— দেবকে বাবা-মায়ের খোঁচা

বিনোদন ডেস্ক: দেখতে দেখতে ৪২ বছরে পা রেখেছেন টলিউড সুপারস্টার দেব। তার প্রেমজীবনও বহুদিন ধরেই সকলের জানা। দীর্ঘ সময় ধরে সম্পর্কে রয়েছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে। এমনকী নায়কের হাত ধরেই সিনেমার জগতে পা রাখেন রুক্মিণী।

কিন্তু বিয়ের কথা উঠলেই দুজনে এড়িয়ে যান। কবে সাতপাকে বাঁধা পড়ছেন এই জুটি, সে ব্যাপারেও স্পষ্ট করে কিছু বলেন না। ভক্তদের এড়িয়ে গেলেও বিয়ের জন্য বাড়িতে নাকি বেশি চাপ দেওয়া হয় দেবকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই বিষয়টি খোলাসা করেছেন। দেব বলেন, প্রতিদিন আমাকে বাসায় শুনতে হয় ‘বিয়ে কর বিয়ে কর। কবে বাচ্চা হবে! তুই বুড়ো হয়ে যাবি। তোর বাচ্চার যখন ১০ বছর হবে, তোর বয়স তখন ৭০ হবে।’ এগুলো প্রতিদিন আমাকে শুনতে হয়। এখন তো আমার বাবা-মাও হাল ছেড়ে দিয়েছেন।

দেবের কথার রেশ টেনেই উপস্থঅপক প্রশ্ন করেন, ‘তাহলে এখন বিয়ের প্ল্যান নেই?’ নায়কের জবাব আসে, ‘আপাতত তো নেই। তবে হ্যাঁ একদিন তো করতে হবেই।’

সঞ্চালক দেবের সঙ্গে তার দাদার তুলনা টেনে বলেন, ‘আমার দাদা এই কারণে বিয়েই করল না। সে বলে,আমি যদি ৪০-এ বিয়ে করি, ২ বছর পর বাচ্চা হবে। আমি যখন রিটায়ার করব, তখন আমার বাচ্চার বয়স হবে মাত্র ১৮।’

তবে দেব এতে স্পষ্ট করেন, ‘না আমার বিয়ে না করার পেছনে এই কারণটা নেই….।’

শুধু দেব নন, বিয়ের কথা উঠলে হাওয়ায় উড়িয়ে দেন রুক্মিণী মৈত্রও। এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গিয়েছিল, ‘আমার মা জিজ্ঞেস করে না, তোমরা জানতে চাইছ কেন? দেখো যেদিন মনে হবে আই অ‌্যাম রেডি টু গেট ম‌্যারেড, করে নেব। আমি কিন্তু বিয়েতে বিশ্বাসী। আমি জীবনে যে পদক্ষেপই নিয়েছি সামনাসামনি নিয়েছি। সবে কাজ শুরু করেছি। এত ব‌্যস্ততা রয়েছে যে বিয়ের প্ল‌্যান করা সম্ভব নয়। যখন হবে, তখন হবে। আর আমার মনে হয় কমিটমেন্ট বেশি জরুরি। আজকাল অনেক বিয়েতেই দেখি, বিয়ে টিকে আছে, কিন্তু কমিটমেন্ট নেই। তাই আমাদের কমিটমেন্ট থাকুক, বাকিটা ক্রমশ প্রকাশ‌্য।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১০

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১১

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১২

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৩

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৪

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৫

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৭

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

১৮

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

১৯

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

২০
error: Content is protected !!