বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারকাখ্যাতি ও অর্থ আমাকে পথভ্রষ্ট করে দেয়: নোবেল

বিনোদন ডেস্ক | ব্যক্তিজীবনের নানা বিতর্কিত কর্মকাণ্ড ও বিস্ফোরক সব মন্তব্যের কারণে জনপ্রিয়তা হারিয়েছে গায়ক নোবেল। মুখ ফিরিয়ে নিয়েছেন তার ভক্ত ও সংগীতপ্রেমীরা শ্রোতারা। এক কথায় মুখ থুবড়ে পড়েছে নোবেলের ক্যারিয়ার।
তবে সব বিতর্ককে পেছনে ফেলে ওে ব্যক্তিজীবনের হতাশাকে কাটিয়ে ওঠে কাজে ফের নিয়মিত হচ্ছেন ‘সা রে গা মা পা’ দিয়ে দুই বাংলায় জনপ্রিয়তা পাওয়া এই সংগীতশিল্পী। প্রায় চার বছর পর আবারও কাজে ফিরছেন নোবেল।

তার আগে সম্ভাবনাময় ক্যারিয়ারের এমন হালের জন্য নিজেকেই সবচেয়ে বড় দোষী বলে স্বীকার করে নিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নোবেল জানিয়েছেন, অল্প সময়েই তারকাখ্যাতি ও অর্থ একসঙ্গে তার ক্যারিয়ারে ক্ষতি ডেকে এনেছে। মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তিনি। ভবিষ্যতে এই ভুল-ত্রুটি শুধরে নেবেনে।

নোবেল বলেন, ‘আমার সব অভিযোগ নিজের ওপরেই। শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি। এই দোষ শুধুই আমার। কারণ, তারকাখ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে গিয়েছিলাম, যা আমাকে পথভ্রষ্ট করে দেয়। আমি কোনো কিছুকেই তোয়াক্কা করতাম না, যা মন চাইত তাই করতাম। কোনো কাজকে আমি গুরুত্ব দিতাম না। যাকে তাকে অপমান করে কথা বলতাম। কিন্তু এমনটা করা আমার উচিত হয়নি। ’

চার বছর বিরতির পর আবারও ফিরে আসার চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, ‘আশা করছি এবার দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পারব। কারণ এই ভালোবাসা যদি ধরে না রাখতে পারি তাহলে কালের গর্ভে আমি হারিয়ে যাব একদিন। যেমন হারিয়ে ছিলাম এই চার বছর। একটা কথা উপলব্ধি করতে পেরেছি, কাজ ছাড়া আমাকে কেউ মনে রাখেনি। শাস্তি যা পাওয়ার আমি পেয়েছি। এখন এই ভুলগুলো শুধরে সামনের দিকে এগিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০