বাংলাদেশ, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১০ এপ্রিল ২০২৩, ১২:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোল না পাওয়ার ম্যাচে মেজাজ হারালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: সময়টা দারুণ কাটছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। জাতীয় দল থেকে ফেরার পর ক্লাবের হয়ে প্রথম ম্যাচেও পান জোড়া গোল।
কিন্তু ঠিক পরের ম্যাচেই ছন্দপতন। হন্যে হয়ে চেষ্টা করলেও পাননি গোলের দেখা। তাতে মেজাজ হারিয়ে তর্কে লিপ্ত হন প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে।

রোনালদোর নিষ্প্রভতার দিনে জয় ছাড়াই মাঠ ছাড়তে হয়েছে আল নাসরকে। সৌদি লিগে আল ফিহার বিপক্ষে গোলশূন্য ড্র করে তার। তাতে শিরোপা স্বপ্ন অনেকটাই কঠিন হয়ে পড়ল তাদের। ম্যাচ শেষে ড্রেসিং রুমের পথেই হাঁটছিলেন রোনালদো। কিন্তু তার চোখেমুখে ছিল হতাশার ছাপ। যাওয়ার পথে সময় নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করেন আল ফিহা উইঙ্গার আলি আল জাকানকে।

রোনালদো তাকে বলেন, ‘তুমি কি খেলতে চাও না?’ মাঠ থেকে বাইরে যাওয়ার সময় প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে করমর্দন পর্যন্ত করেননি রোনালদো। একজনকে মুখ বন্ধ রাখার ইঙ্গিত দেন তিনি। মাঠের মধ্যেই রোনালদোর রেগে ওঠা অবশ্য নতুন কোনো দৃশ্য নয়। গত মাসে আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচেও মেজাজ হারিয়েছিলেন তিনি।

এদিকে আল ফিহার সঙ্গে ড্রয়ের পর আল ইত্তিহাদের চেয়ে আরও পিছিয়ে গেল আল নাসর। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। সমান ম্যাচে তিন পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আল ইত্তিহাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাংবাদিকদের সঙ্গে ডা. মাহমুদুল হকের মতবিনিময়

দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ

ভোমরা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের বার্ষিক স্টেকহোল্ডার সভা

কালিগঞ্জ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শীঘ্রই দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: এমপি রবিউল বাশার

ঝিকরগাছায় যুবকের লাশ উদ্ধার

আশাশুনিতে সংলাপ ফোরামের এপেক্স কমিটি নির্বাচন: সভাপতি ঋতু, সম্পাদক জ্যোতি দাস

হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত আরোপ করল ইরান

অভিনেত্রী সায়নী ঘোষকে হত্যার হুমকি!

১০

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

১১

হাম ও উপসর্গে সাত জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী

১২

শিশু রামিসা হত্যার ঘটনায় সাতক্ষীরায় গণপ্রতিবাদ

১৩

সুন্দরবনের দস্যু সুমন বাহিনীর প্রধানসহ ৭ সদস্যের আত্মসমর্পণ

১৪

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৫

ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

১৬

সাতক্ষীরায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেম নিয়ে সেমিনার

১৭

বৈকারী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১৮

আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

১৯

ইউপি সদস্যের বিরুদ্ধে বনদস্যুদের সহযোগিতার অভিযোগ

২০
error: Content is protected !!