আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১০টায় আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলনের পর ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা বের হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। ওয়ার হাউজ ইন্সপেক্টর ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, প্রেস ক্লাবের সভাপতি এসকে হাসান প্রমুখ।
মন্তব্য করুন