বাংলাদেশ, বুধবার, ২০ মে ২০২৬
৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২০ মে ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) কুলিয়া রেণু সেডস্থ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি হামিদুল হক শামীম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দেবহাটা উপজেলার ১নং কুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি। আমি দীর্ঘদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন দৃঢ়তার অনুপ্রেরণায় ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বুকে ধারণ করে রাজনীতি করে আসছি। আমি সভাপতি নির্বাচিত হওয়ার আগে থেকেই দলের কর্মী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। যা আমার ইউনিয়নবাসী অবগত আছে। গত কয়েকদিন আমার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে যে মিথ্যা প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্যের অপপ্রচার চালাচ্ছে সেটা শুধু আমার নিজের নই বরং দলের ভাবমূর্তিও দারুনভাবে নষ্ট হচ্ছে বলে মনে করি। প্রকৃত ঘটনা হচ্ছে, কুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম সিরাজ ওরফে বাঙালের ছেলে আব্দুল্লাহ মিলন আমার কাছ থেকে ৩০ হাজার টাকা ঋণ গ্রহণ করে। কিন্তু অনেকদিন হয়ে গেলেও সে টাকা না দেয়ার কারণে তার কাছে অনেকবার টাকা ফেরত চাইলে সে আজ দেবে, কাল দেবে বলে প্রতারণা করতে থাকে। আমি বিষয়টি আমার দলীয় নেতাকর্মীদের অবহিত করি। তারাও আব্দুল্লাহ মিলনকে টাকা ফেরত দিতে বলে কিন্তু সে টাকা ফেরত দেইনি। বরং আমার টাকা ফেরত না দিয়ে আমার প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে নানারকম কুৎসা রটাতে থাকে। এ কারণে গত ইং ১৬ মে রাত ৮টার দিকে আমি আমার দলের ৪নং ওয়ার্ডের সভাপতি পলাশ আহম্মেদ ও ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনকে সাথে নিয়ে কুলিয়া বাজারের মধ্যে তার কাছে টাকা ফেরত চাইলে সে তখন ক্ষিপ্ত হয়ে আমাদেরকে মারতে আসে এবং একপর্যায়ে আমার সাথে থাকা দলীয় নেতা জয়নাল আবেদীনকে রড দিয়ে মারপিট করে। এতে জয়নাল আবেদীনের মাথা ফেটে যায়। তখন স্থানীয় লোকজন ছুটে আসলে মিলন আমাদেরকে বিভিন্ন রকম হুমকি দিয়ে চলে যায়। পরে আহত জয়নাল আবেদীনকে আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং দেবহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়। সে প্রকৃত এই ঘটনাটি আড়াল করতে এবং বিষয়টিকে ভিন্ন খাতে নিতে আমার রাজনৈতিক প্রতিপক্ষের সাথে আতাত করে নানারকম মিথ্যা, ভিত্তিহীন ও অবাস্তব কাহিনি সৃষ্টি করে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরো বলেন, আব্দুল্লাহ মিলন ও তার ভাই আবু সিদ্দিক নেশাখোর, কিশোর গ্যাং পরিচালনাকারী ও ভুয়া ফেসবুক আইডি পরিচালনাকারী। তারা ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন সম্মানী মানুষকে অসম্মানিত করা এমনকি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্য করেছে যার প্রমাণ আছে। ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে তারা বিভিন্ন মানুষের নিকট থেকে চাঁদাবাজি করে যেটা এলাকার অনেকেই অবগত আছেন। তাদের সন্ত্রাসী কর্মকা-ের জন্য অনেকেই তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। আমি একজন কর্মীবান্ধব ও ব্যবসায়ী মানুষ। আমি এই অপপ্রচারকারী, সন্ত্রাসী, এলাকার কিশোর গ্যাং পরিচালনাকারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার পুলিশ সুপার ও দেবহাটা থানা পুলিশের কাছে দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসে বাবু, ইউনিয়ন যুবদলের আহবায়ক মনিরুজ্জামান মনি, সিনিয়র যুগ্ম আহবায়ক হোসেন আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রহিম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আফ্রিদি, সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈকারী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

ইউপি সদস্যের বিরুদ্ধে বনদস্যুদের সহযোগিতার অভিযোগ

কয়রায় বাইসাইকেল, সেলাই মেশিন ও ঈদ সামগ্রী বিতরণ

তালায় গাঁজা সেবনকারীর কারাদণ্ড

যোগদানের আগে ফের পরীক্ষায় বসতে হবে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাত আলম

দেবহাটায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাম ও উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর

হামের টিকার সংকট নিয়ে ১০ বার সতর্ক ও ৫ বার চিঠি দেওয়া হয়: ইউনিসেফ

১০

উপকূলের তরুণদের মানবসম্পদে রূপান্তরে প্রয়োজন ‘দক্ষতা উন্নয়ন’ || আশিকুজ্জামান

১১

পল্লবীতে উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৭ পুলিশ

১২

জামায়াত ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারবে না: মির্জা ফখরুল

১৩

সুন্দরবনে ট্রলার ডাকাতি, ১৭ জেলে অপহরণ

১৪

মাহফুজের বর্ণনায় আওয়ামী লীগ যেভাবে ব্যাক করেছে

১৫

পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

১৬

খুমেক হাসপাতালে আগুন, রোগীর মৃত্যু

১৭

মাকে মারধরের অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে

১৮

শ্যামনগরে ঘের লুটে বাঁধা দেওয়ায় ৮ জনকে কুপিয়ে জখম

১৯

সাতক্ষীরায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে স্কুল শিক্ষক আটক

২০
error: Content is protected !!