বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২০ মে ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউপি সদস্যের বিরুদ্ধে বনদস্যুদের সহযোগিতার অভিযোগ

খুলনা প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ৩নং ওর্য়াডের ইউপি সদস্য মোঃ হাসানুর রহমান মোড়লের বিরুদ্ধে সুন্দরবনের বনদস্যুদের সাথে সখ্যতা গড়ে তোলাসহ তাদেরকে সহযোগিতা করার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ওই বাহিনী ও ইউপি সদস্যের মধ্য সৃষ্ট দ্বন্দ্ব বিষয়টি প্রকাশ্যে আসে।

জানা গেছে, উপজেলার খিরোল গ্রামের মইজুদ্দীন মোড়লের ছেলে মোঃ হাসান মোড়ল আমাদী ইউনিয়নের ইউপি সদস্য। তার সাথে সুন্দরবনের বনদস্যু দুলাভাই বাহিনীর সদস্যদের সখ্যতা রয়েছে। তিনি জিনিসপত্র কিনে দেওয়ার নামে দুলা ভাই বাহিনীর নিকট থেকে ৮ লক্ষ টাকা গ্রহণ করেন। অল্প কিছু টাকার জিনিস কিনে দিয়ে আবারও ৫ লক্ষ টাকা নেন। তবে, দীর্ঘদিনেও সম্পূর্ণ টাকার জিনিসপত্র কিনে না দেওয়ায় ঐ বাহিনীর প্রধান আফজাল মোবাইল ফোনে তার কাছে টাকা ফেরত চান। তবে, তিনি টাকা না দিয়ে বিভিন্নভাবে তালবাহনা করতে থাকেন। এক পর্যায়ে টাকার বিষয়ে চাপ দেওয়ায় তার এলাকার বাসিন্দা আফজালের শ্বশুরকে হুমকি ধামকি দেন। এতে বিষয়টি আলোচনায় আসে।

যদিও আফজালের সাথে তার শ্বশুরের কোনো সম্পর্ক নেই বলে দাবি করা হচ্ছে।

এ বিষয়ে ইউপি সদস্য মোঃ হাসান মোড়লের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০