বাংলাদেশ, বুধবার, ২০ মে ২০২৬
৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২০ মে ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলের তরুণদের মানবসম্পদে রূপান্তরে প্রয়োজন ‘দক্ষতা উন্নয়ন’ || আশিকুজ্জামান

শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার সুন্দরবনসংলগ্ন নীলডুমুর খেয়াঘাটে বসে চা খেতে খেতে ভবঘুরে তরুণ মহররম আলীর (ছদ্মনাম) সঙ্গে দেখা। তাকে কাছে ডেকে কথা বলতে বলতে জানা গেল, সে ইটভাটার শ্রমিক। ছিপছিপে গড়নের মহররম বছরের ছয় মাস দেশের বিভিন্ন জায়গায়, কখনও ঢাকা, কখনও সিলেট বা অন্য কোনো অঞ্চলে ইটভাটায় কাজ করে। বাকি ছয় মাস সে গ্রামে থাকে, কিন্তু তখন তার হাতে কোনো কাজ থাকে না।

এই সময়টাতে ‌’মহররম’-দের জীবন থেমে থাকে না, বরং দিকভ্রান্ত হয়ে পড়ে। কেউ কেউ অনলাইন জুয়ার দিকে ঝুঁকে পড়ে, কেউ আবার নানা ধরনের ঝুঁকিপূর্ণ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

১৮ থেকে ২৫ বছর বয়সী উপকূলের এমন লাখো তরুণ আজ একই বাস্তবতার ভেতর দিয়ে যাচ্ছে।

অন্য আরেকটি আশার গল্প বলি- সম্প্রতি সাতক্ষীরার বিজ্ঞান মেলায় দ্বীপ অঞ্চল গাবুরার শিক্ষার্থী আনিকা তাবাসসুম দুর্যোগে উপকূলের বেড়িবাঁধ ও সুন্দরবন সুরক্ষার জন্য এক অসাধারণ প্রযুক্তিনির্ভর মডেল উপস্থাপন করে তাক লাগিয়ে দিয়েছে, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আনিকাদের চোখেমুখে স্বপ্ন উপকূলে কীভাবে লড়াই করে বেঁচে থাকা যায়, উপকূলবাসীকে কীভাবে রক্ষা করা যায়। আনিকাদের এই উদ্ভাবনী আইডিয়া হয়তো আজও নীতিনির্ধারণী মহলে পৌঁছায়নি। তাদেরকে ডেকে উৎসাহ দেয়ারও প্রয়োজন অনুভব করেনি কেউ।

প্রতি বছর ২০ মে পালিত হয় আন্তর্জাতিক মানবসম্পদ দিবস। বিশ্বব্যাপী মানবসম্পদ পেশাদারদের অবদান, কঠোর পরিশ্রম এবং প্রতিষ্ঠানের উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা উদযাপনের জন্য এই দিবসটি পালন করা হয়। কিন্তু প্রতিষ্ঠানের বাইরে প্রান্তিকপর্যায়ে এই দিবসের গুরুত্ব ছড়িয়ে দেয়া দরকার। সরকারি, বেসরকারি নানান সংস্থা এই দিবসকে কেন্দ্র করে তরুণদের অংশগ্রহণে নানা কর্মসূচি নিতে পারে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশের যুব জনগোষ্ঠীর বড় একটি অংশ অনিয়মিত ও অপ্রাতিষ্ঠানিক শ্রমে যুক্ত, যার মধ্যে উপকূলীয় অঞ্চল অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা। ILO–এর বিভিন্ন গবেষণায় দেখা যায়, ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের একটি বড় অংশ (প্রায় ৭০–৮০%) দারিদ্র্য ও শিক্ষাবঞ্চনার কারণে শ্রমবাজারে প্রবেশ করে।
বাংলাদেশে ইটভাটা শ্রমিকদের মধ্যে একটি বড় অংশ কিশোর ও তরুণ বয়সী। বিভিন্ন গবেষণা বলছে, ইটভাটায় কাজ করা শ্রমিকদের উল্লেখযোগ্য অংশই একসময় স্কুলে পড়তো, কিন্তু দারিদ্র্য, জলবায়ু সংকট ও কর্মসংস্থানের অভাবে তারা পড়াশোনা ছেড়ে শ্রমে যুক্ত হয়েছে।

উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ভোলা, পটুয়াখালীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি জীবিকার ওপর পড়ে। লবণাক্ততা বৃদ্ধির কারণে কৃষি উৎপাদন কমছে, মাছ ধরার মৌসুম অনিশ্চিত হয়ে পড়ছে। ফলে মৌসুমি শ্রমনির্ভর জীবন উপকূলের তরুণদের জন্য প্রায় স্থায়ী বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।

এই বাস্তবতার আরেকটি অন্ধকার দিক হলো শিক্ষা পরিত্যাগ। UNESCO ও বিভিন্ন উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী, দারিদ্র্য ও জলবায়ুজনিত কারণে উপকূলীয় অঞ্চলে স্কুল ড্রপআউট হার জাতীয় গড়ের চেয়ে বেশি।

ফলে একটি বড় অংশ কাজের জন্য মৌসুমি অভিবাসনে যায়—ইটভাটা, নির্মাণ, পরিবহন ইত্যাদি খাতে। কাজ শেষ হলে আবার গ্রামে ফিরে আসে, কিন্তু কোনো দক্ষতা বা বিকল্প আয় না থাকায় অনেকেই হতাশা, মাদক বা অনলাইনে ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

এটি শুধু একটি সামাজিক নয় বরং ভবিষ্যৎ মানবসম্পদ সংকট।

প্রশ্ন হলো, এই তরুণদের কি মানবসম্পদে রূপান্তর করা সম্ভব?

অবশ্যই সম্ভব, তবে টেকসই পরিকল্পনা ও যথাযথ উদ্যোগ নিতে হবে।

প্রথমত, উপকূলীয় এলাকায় স্থানীয় পর্যায়ে কারিগরি ও ডিজিটাল প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে। প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রমগুলো সনদ নির্ভর না হয়ে বাস্তবিক অর্থে দক্ষ জনশক্তি উৎপাদন কেন্দ্রে পরিণত করতে হবে।

দ্বিতীয়ত, জলবায়ু সহনশীল নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে—যেমন: স্মার্ট মৎস্যচাষ, কাঁকড়া চাষ, সৌরশক্তি প্রযুক্তি, ইকো-ট্যুরিজম, স্থানীয় পণ্যভিত্তিক সামাজিক উদ্যোগ, দুর্যোগ ব্যাবস্থাপনা ও স্বেচ্ছাসেবী নেতৃত্ব এবং অনলাইন কাজের সুযোগ।

বর্তমানে বিশ্বব্যাপী ফ্রিল্যান্সিং ও ডিজিটাল স্কিলভিত্তিক অর্থনীতির বিস্তার ঘটছে। বাংলাদেশে তরুণদের একটি অংশ এই খাতে প্রবেশ করলেও উপকূলীয় অঞ্চলের অংশগ্রহণ এখনো খুব সীমিত। গোটা উপকূলজুড়ে ভিডিও এডিটিং ও ফটোগ্রাফিতে দক্ষ তরুণদের সংখ্যা হাতগোনা। এই তরুণদের নানান ডিজিটাল উদ্যোগে সম্পৃক্ত করতে হবে। ফলে অসংখ্য তরুণ উৎসাহ পাবে।

তৃতীয়ত, শুধু প্রশিক্ষণ নয়, মানসিক দিকনির্দেশনা প্রয়োজন। কারণ একজন তরুণ যখন বিশ্বাস করে তার কোনো সুযোগ নেই, তখন তাকে শুধু স্কিল শেখানো যথেষ্ট নয় তার আত্মবিশ্বাস পুনর্গঠন করতে হয়। দুঃখজনক হলেও সত্য উপকূলে বেসরকারি উন্নয়নমূলক সংস্থাগুলো তরুণদের নানান প্রকল্পে সম্পৃক্ত করলেও তাদের জন্য টেকসই দক্ষতা উন্নয়নে তেমন কোনো উদ্যোগ নেয় না। এনজিওগুলো গৎবাঁধা কিছু কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করছে। নিয়ম করে তাদের (এনজিও) বিভিন্ন সভা, সেমিনারে যুক্ত হচ্ছে। সেখানে সৃজনশীলতা ও টেকসই দক্ষতা উন্নয়নের কোনো ছাপ নেই। আবার নির্ধারিত কিছু তরুণকে বিভিন্ন এনজিও তাদের প্রকল্পসমূহে সম্পৃক্ত করছে, ফলে তরুণদের ব্যাপক অংশগ্রহণ নিয়েও তাদের তেমন কোনো ভাবনা নেই। উপকূলের তরুণদের টেকসই দক্ষতা উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর কার্যকরী প্রকল্প গ্রহণ করতে হবে। আনিকাদের উদ্ভাবনকে সম্মান জানাতে হবে এবং তাদেরকে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। মহররমদের অন্ধকার থেকে আলোতে ফেরাতে হবে।

শেষ কথা
শুধু সার্টিফিকেটে মানবসম্পদ তৈরি হয় না; মানবসম্পদ তৈরি হয় সুযোগ, দক্ষতা ও আত্মবিশ্বাস দিয়ে। উপকূলের তরুণরা দেশের বোঝা নয়, বরং অবহেলিত শক্তি। সঠিক বিনিয়োগ ও পরিকল্পনা পেলে তারাই হতে পারে আগামী বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ।

লেখক: প্রতিষ্ঠাতা, আইসিডি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈকারী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

ইউপি সদস্যের বিরুদ্ধে বনদস্যুদের সহযোগিতার অভিযোগ

কয়রায় বাইসাইকেল, সেলাই মেশিন ও ঈদ সামগ্রী বিতরণ

তালায় গাঁজা সেবনকারীর কারাদণ্ড

যোগদানের আগে ফের পরীক্ষায় বসতে হবে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাত আলম

দেবহাটায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাম ও উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর

হামের টিকার সংকট নিয়ে ১০ বার সতর্ক ও ৫ বার চিঠি দেওয়া হয়: ইউনিসেফ

১০

উপকূলের তরুণদের মানবসম্পদে রূপান্তরে প্রয়োজন ‘দক্ষতা উন্নয়ন’ || আশিকুজ্জামান

১১

পল্লবীতে উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৭ পুলিশ

১২

জামায়াত ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারবে না: মির্জা ফখরুল

১৩

সুন্দরবনে ট্রলার ডাকাতি, ১৭ জেলে অপহরণ

১৪

মাহফুজের বর্ণনায় আওয়ামী লীগ যেভাবে ব্যাক করেছে

১৫

পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

১৬

খুমেক হাসপাতালে আগুন, রোগীর মৃত্যু

১৭

মাকে মারধরের অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে

১৮

শ্যামনগরে ঘের লুটে বাঁধা দেওয়ায় ৮ জনকে কুপিয়ে জখম

১৯

সাতক্ষীরায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে স্কুল শিক্ষক আটক

২০
error: Content is protected !!