বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ মে ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাকে মারধরের অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে

শ্যামনগর প্রতিনিধি: যে মায়ের কোলে বড় হয়েছেন, বার্ধক্যে সেই মাকেই মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীর নৈকাটি এলাকায়। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঘটে যাওয়া এ ঘটনায় দুই ছেলের বিরুদ্ধে মা নিজেই শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী সত্তোরোর্ধ্ব বৃদ্ধ ফজিলা বিবি বর্তমানে আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সকালে তার ওপর হামলার ঘটনা ঘটে।

ফজিলা বিবি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি ও বসতভিটার গাছপালা নিয়ে তার ছেলে মিজানুর রহমান (৩৫) ও জহুর আলী গাজীর (৫০) মধ্যে বিরোধ চলে আসছিল। বিশেষ করে বড় ছেলে ফজর আলী গাজীর সম্পত্তি দখলকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে।

তিনি শ্যামনগর থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে তার ছেলেরা কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে ফজর আলীর বাড়িতে প্রবেশ করে একটি বড় গাছ কাটতে শুরু করেন। এসময় বাধা দিলে ফজর তাকে মারধর করেন।

স্থানীয় বাসিন্দা ও তার পরিবারের অন্য সদস্যদের দাবি, ফজিলা বিবি ছেলেদের থামানোর চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তার ছেলেরা। একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ রয়েছে, পরে তার গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এসময় ওই বৃদ্ধার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং গুরুতর আহত অবস্থায় ফজিলা বিবিকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন, খাদিজা বিবি ও মজিবর রহমান জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরেই এই সহিংস ঘটনা ঘটেছে। তারা বলেন, আমরা গিয়ে দেখি ফজিলা মাটিতে পড়ে আছেন, শরীরে আঘাতের চিহ্ন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয়দের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, যে মা সন্তানদের মানুষ করেছেন, বার্ধক্যে এসে সেই মায়ের ওপর এমন নির্যাতন সমাজের জন্য লজ্জাজনক।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জহুর আলী গাজী। তিনি বলেন, আমার মা অন্য এক ভাইয়ের কাছে থাকেন। তার কথামতো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

অভিযুক্ত অপর ছেলে মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শ্যামনগর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি লিখিত এজাহার পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১০

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১১

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১২

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৩

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৪

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৫

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৬

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়

১৮

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসির পর স্পিকারকে জামায়াতের চিঠি

১৯

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

২০
error: Content is protected !!