মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ টু বালিয়াডাঙ্গা, বিষ্ণুপুর, কৃষ্ণনগর ও বাঁশতলা সড়কের ইজিবাইক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শ্রীধরকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শ্রীধরকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশোক কুমার মণ্ডল। এতে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুইজন এবং কোষাধ্যক্ষ পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ১৩৪ জন ভোটারের মধ্যে ১২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে এনামুল হোসেন ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমিনুর রহমান পান ৪১ ভোট এবং গোপাল বিশ্বাস ৩৫ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন বিপুল ভোটে বিজয়ী হন। তিনি পেয়েছেন ৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মোঃ পলাশ হোসেন পেয়েছেন ২৬ ভোট।
অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুর রউফ পেয়েছেন ৩৮ ভোট।
নির্বাচন চলাকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর খান, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ আব্দুর করিম, চৌমুহনী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জামসেদ মোড়ল এবং কোষাধ্যক্ষ আবজাল হোসেন ময়না।
এছাড়া নির্বাচন পরিচালনায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হোসেন, আবুল বাশার, রাহায়ান হোসেন, তাসিম, শফিকুল, সোমনাথ প্রমুখ।
মন্তব্য করুন