বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ মে ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

হাবিবুর রহমান সোহাগ: শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ডা. মোঃ নাসিরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেলের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ আব্দুর রহমান, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আ. ম. আখতারুজ্জামান মুকুল, প্রচার সম্পাদক সিএম নাজমুল ইসলাম ও ডা. তনয় কৃষ্ণ পাল প্রমুখ।

বক্তারা বলেন, শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ডা. মোঃ নাসিরের ওপর হামলার ঘটনায় চিকিৎসক সমাজ ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

তারা দ্রুত যুগোপযোগী ‘চিকিৎসক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানান এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

১০

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

১১

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

১২

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

১৩

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

১৪

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

১৫

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৬

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

১৭

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

১৮

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১৯

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

২০
error: Content is protected !!