বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৯ মে ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ঝড়ে ব্যাপক ক্ষতি

দেবহাটা প্রতিনিধি: আকস্মিক ঝড়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। দমকা হাওয়ায় অসংখ্য বসতবাড়ি ও দোকানের টিনের চাল উড়ে গেছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের বহু পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। প্রবল বাতাসে অনেক বাড়ির চাল উড়ে যায় এবং গাছপালা ভেঙে পড়ে। এমনকি সখিপুর মোড়ে প্রায় ২০টি দোকানের চাল উড়ে যায়। পাশাপাশি চিনেডাঙ্গা, কোড়া, কাজিমহল্লা, মোহাম্মাদালীপুর, টাউনশ্রীপুরসহ বিভিন্ন গ্রামে ঘরের ছাউনি লণ্ডভণ্ড হয়ে গেছে। এছাড়া সখিপুর মোড় থেকে উপজেলাগামী সড়কের পাশের কয়েকটি স্থানে গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রাস্তার উপরে পড়ে থাকা গাছ ফায়ার সার্ভিস কর্মীরা অপসারণ করে। রাস্তা চলাচলের উপযুক্ত হলেও দীর্ঘ ২৪ ঘণ্টার মধ্যে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি সংশ্লিষ্ট বিভাগ।

ক্ষতিগ্রস্ত চিনেডাঙ্গা গ্রামের বাসিন্দা চম্পা পারভীন বলেন, সোমবার রাতে আকস্মিক ঝড়ে তার বসতবাড়ির ছাউনি উড়ে যায়। এতে ঘরের মধ্যে থাকা মালামাল পানিতে ভিজে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়। এঘটনার পর থেকে পরিবারটি এখন অসহায় জীবনযাপন করছে। একই অবস্থা মোহাম্মাদালীপুর গ্রামের আরশাদ আলীর কন্যা বিলকিস পারভীনের। ঝড়ে তার ঘরের ছাউনি উড়িয়ে নিয়ে যায়। যা পরবর্তীতে খুঁজে পাওয়া যায় নি। পরিবারটি এখন অসহায় অবস্থায় খোলা আকাশের নিচে বসবাস করছে।

সখিপুর মোড়ের দোকানদার সবুজ হোসেন বলেন, দোকানের চাল উড়ে যাওয়ায় ফ্রিজের মালামাল নষ্ট হয়েছে। ব্যবসায় বড় ক্ষতির মুখে পড়েছি। সামনে ঈদ, আর এই সময় ক্ষতির মুখে পড়েছি। আমার মত অনেক ব্যবসায়ী এমন ক্ষতির মুখে পড়েছে।

সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ঝড়ের কবলে পড়ে সখিপুর ইউনিয়নের বেশ কিছু এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বসতবাড়ি ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে বলে জানতে পেরেছি। ঝড়ের এতো তীব্রতা ছিল যে কোন কিছু বোঝার আগেই সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। অনেকের ঘরের ছাউনি উড়ে গিয়ে আসবাবপত্র ভিজে নষ্ট হয়েছে। সাধ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতার চেষ্টা অব্যাহত রয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, আমাদের কাছে আবেদন করলে যাচাই বাছাই করে ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে তাদের পাশে দাড়ানো চেষ্টা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০