বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ মে ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিবৃতি, রাজনৈতিক উত্তেজনা

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির কর্মী সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামানের একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে।

জামায়াতের অভিযোগ, বিএনপি নেতা ড. মনিরুজ্জামান গাবুরা ইউনিয়নে অনুষ্ঠিত কর্মী সমাবেশে আপত্তিকর, বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য দিয়ে শ্যামনগরে রাজনৈতিক উত্তেজনা এবং সংঘাত সৃষ্টির চেষ্টা করছেন।

অন্যদিকে, বিএনপির দাবি, জামায়াত রাজনৈতিক অপপ্রচার, মিথ্যাচার ও ধর্মীয় আবেগ ব্যবহার করে ড. মনিরুজ্জামানের বিরুদ্ধে পরিকল্পিত চরিত্রহননের চেষ্টা করছে এবং জনগণকে বিভ্রান্ত করতে অপকৌশলের আশ্রয় নিচ্ছে।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন আলম স্বাক্ষরিত বিবৃতিতে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামানের বক্তব্যকে অশোভন, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও ভিত্তিহীন উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

ওই বিবৃতিতে দাবি করা হয়, গত ১৫ মে গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা হাজী সোহরাব মার্কেটে আয়োজিত বিএনপির কর্মী সমাবেশে বিএনপি নেতা ড. মনিরুজ্জামান তাদের (জামায়াতের) নির্বাচিত জনপ্রতিনিধি ও জামায়াতে ইসলামী সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেন।

বিবৃতিতে জামায়াত নেতারা অভিযোগ করেন, বক্তব্যে ড. মনিরুজ্জামান বিরোধী দলের জনপ্রতিনিধিদের অবমূল্যায়ন, যাকাতের অর্থ বণ্টন নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য এবং আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সংক্রান্ত বক্তব্যের মাধ্যমে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জামায়াতের বর্তমান স্থানীয় সংসদ সদস্যকে উদ্দেশ্য করে ‘নির্লজ্জ বেহায়া’ বলে মন্তব্য এবং নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মঞ্চে প্রতিবাদের আহ্বান সংঘাত উসকে দেওয়ার শামিল। এসব বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে জামায়াত নেতারা অবিলম্বে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

অন্যদিকে জামায়াতের এই বিবৃতির জবাবে গত ১৮ মে শ্যামনগর উপজেলা বিএনপির নেতারাও পাল্টা বিবৃতি দিয়েছেন। বিএনপির শ্যামনগর উপজেলা শাখার সাবেক আহবায়ক সোলাইমান কবীর, সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক আবু সাঈদ ও জেলা বিএনপির সদস্য অ্যাড. এম.এম আশেক-ই-এলাহী মুন্নার যৌথ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জামায়াতের অভিযোগ রাজনৈতিক অপপ্রচার, মিথ্যাচার ও চরিত্রহননের অপচেষ্টা ছাড়া কিছু নয়।

বিএনপি নেতারা দাবি করেন, ড. মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার আদায়ে কাজ করে আসছেন এবং সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি জনবিচ্ছিন্ন গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে তারা অভিযোগ করেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জামায়াত রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে ধর্মীয় আবেগকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনিক প্রভাব ও অপকৌশলের অভিযোগ তুলে বিএনপি নেতারা বলেন, জনগণ এখন বাস্তব উন্নয়ন ও সাহসী নেতৃত্বের রাজনীতি চায়।

উভয় পক্ষই একে অপরের বক্তব্যকে মিথ্যা, উসকানিমূলক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে। এ ঘটনায় শ্যামনগরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!